রাজ্যে বাড়ছে গরু চুরি! দিলীপ ঘোষের ইঙ্গিতে চাঞ্চল্য

রাজ্যের বিভিন্ন জায়গায় গরু চুরির ঘটনায় জড়িত তৃণমূলের লোকজন। প্রশাসনও এইসব ঘটনার পিছনে রয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গায় গরু চুরির ঘটনায় জড়িত তৃণমূলের লোকজন। প্রশাসনও এইসব ঘটনার পিছনে রয়েছে। এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে রাজ্যের চোরাচালানে তৃণমূলের জড়ির থাকার অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তোলা আদায়ের টাকা কলকাতায় পাঠানো হয় বলেও অভিযোগ ছিল বিজেপির।

 রাজ্যে বাড়ছে গরু চুরি! দিলীপ ঘোষের ইঙ্গিতে চাঞ্চল্য

রবিবার দলের কর্মসূচিতে দুর্গাপুরে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুপুরের দিকে দুর্গাপুরের স্টিলহাউস বস্তিতে গরু চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গেলেও, তাদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দিলীপ ঘোষ এরই প্রতিক্রিয়া দেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় গরু চুরির ঘটনা ঘটছে। প্রশাসন কোনও ব্যবস্থা নিতে পারছে না কারণ, সরকারি দলের লোক সেইসব ঘটনায় যুক্ত রয়েছে। এপ্রসঙ্গে কয়লা খাদান, বালি খাদানের কথাও তিনি উল্লেখ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+