বিজেপিতে যোগ দেওয়া নেতা রাজু ঝায়ের খুন, গর্জে উঠে তৃণমূলকে নিশানা দিলীপের
শক্তিগড়ে হাইওয়ের উপর ব্যবসায়ী রাজু ঝায়ের খুন নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, রাজু ঝা একুশের নির্বাচনের আগে আমাদের পার্টিতে যোগদান করেছিল। যেভাবে বাংলাজুড়ে বোম-বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে, তাতে কারো জীবনই সুরক্ষিত নয়।

পশ্চিমবাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন
দিলীপ ঘোষ বলেন, রাজ ঝা একজন বড় ব্যবসায়ী। যেভাবে হাইওয়ের উপরে তাঁকে খুন করা হয়েছে, তাতে পশ্চিমবাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে তলানিতে পৌঁছে গিয়েছে, সেটা চিন্তার বিষয় হয়ে গিয়েছে।

অপরাধের পেছনে বড়ো বড়ে টাকার অ্যামাউন্ট
রাজ্যে এত ধরনের গুন্ডা, মাফিয়া পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়াচ্ছে যে, যত রকমের অপরাধ হয় সবই হচ্ছে। এইসব অপরাধের পেছনে বড়ো বড়ে টাকার অ্যামাউন্ট রয়েছে। গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার থেকে শুরু করে সরকারি দফতরে যে ধরনের দুর্নীতি হয়েছে, তাতে অনেক বড়ো বড়ে টাকার লেনদেন হয়েছে।

বহু লোক এইসব দুর্নীতি ও অপরাধের সঙ্গে যুক্ত
দিলীপ ঘোষ বলেন, বহু লোক এইসব দুর্নীতি ও অপরাধের সঙ্গে যুক্ত। এর ফলে সমাজের অপরাধীকরণ হয়েছে। তার পরিনাম দেখতে পাচ্ছি আমরা। তা না হলে নীল বাতি গাড়ি কী করে পায় অপরাধীরা। বড়ো বড়ো অপরাধীদের সাথে যুক্ত এটা বোঝাই যাচ্ছে। এ জন্য নিরপেক্ষ তদন্তের দরকার আছে।

দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান
তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি সংক্রান্ত যে তদন্তগুলো চলছে, তার সঙ্গে কোথাও না কোথাও যোগসাজোশ আছে। রাজু ঝাকে এর আগে সিআইডি গ্রেফতার করেছিল ২০২০ সালে। তারপর দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। এ প্রসঙ্গেও পাল্টা দেন দিলীপ ঘোষ।

কে কাকে সার্টিফিকেট দেবে, প্রশ্ন দিলীপের
তিনি বলেন, বিজেপিতে যোগ দেওয়ার আগে কাদের সঙ্গে ছিলেন রাজু ঝা। যে পার্টির মন্ত্রী, বিধায়ক, সাংসদরা জেলে আছেন, যাঁরা পুরো সমাজকে দুর্নীতিকরণ করেছেন, তাদের মুখে এসব কথা মানায় না। আসানসোল এলাকায় কে কাকে সার্টিফিকেট দেবে, ওখানকার মন্ত্রীরও কয়লা-মাফিয়া যোগ আছে।

সমাজের কাছে কী বার্তা যাবে, প্রশ্ন দিলীপের
দিলীপ ঘোষ বলেন, সুর চরানো আলাদা কথা, কেউ অপরাধী হতে পারে না যতক্ষণ না অপরাধ প্রমাণ হচ্ছে। ততক্ষণ আমরা কাউকে অপরাধী বলতেও পারি না। জাজমেন্ট দেওয়ার অধিকার আমাদের নেই।একটা মানুষকে খুন করা হল হাইওয়ের উপরে নৃশংসভাবে, সমাজের কাছে কী বার্তা যাবে, প্রশ্ন তোলেন তিনি।

রাজু ঝাকে জেরা করলে অনেক কিছু বেরিয়ে আসত
দিলীপ ঘোষ বলেন, এখন সরকারের দায়িত্ব দোষীদের গ্রেফতার করে সত্য সামনে নিয়ে আসা। তাহলেই স্পষ্ট হয়ে যাবে সব কিছু। চলতি মাসের ৩ তারিখ রাজু ঝাকে ইডি দিল্লিতে তলব করেছিল। তার মাঝেই ঘটে গেল এই ঘটনা। দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, অনেকে হয়তো ভাবছে রাজু ঝাকে জেরা করলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে।

রাজু ঝায়ের মুখ বন্ধ করা হল, চক্রান্তের গন্ধ দিলীপের
তিনি বলেন, বিভিন্ন দুর্নীতিতে রাজ্যে অনেক নেতাদের ধরেছে ইডি-সিবিআই। সেখান থেকে অনেক রকম তথ্য উঠে আসছে। সন্দেহ বাড়ছে উপরের দিকে অনেক নেতার যোগ থাকতে পারে। সেই জন্য হয়তো রাজু ঝায়ের মুখ বন্ধ করা হল। এর মধ্যে বড় চক্রান্ত রয়েছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications