শিক্ষাকে কাজে না লাগিয়ে চামচাগিরি আর দাসত্ব বেছে নিয়েছেন সৌগত, বিস্ফোরক দিলীপ ঘোষ

শিক্ষাকে কাজে না লাগিয়ে চামচাগিরি আর দাসত্ব বেছেছেন সৌগত, বিস্ফোরক দিলীপ ঘোষ

সংসদে চলছে বর্ষাকালীন অধিবেশন। তার মধ্যে রাজ্যে এসেছিলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এদিন সকালের বিমানে তিনি দিল্লি যান। তার আগে তৃণমূল (trinamool congress) সাংসদ সৌগত রায়কে (sougata roy) তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, এত পড়াশোনা এত শিক্ষাকে কাজে না লাগিয়ে চামচাগিরি আর দাসত্ব বেছেছেন সৌগত রায়।

সৌগত রায়কে আক্রমণ

সৌগত রায়কে আক্রমণ

এদিন সকালে দিল্লি যাওয়ার আগে দিলীপ ঘোষ বলেন, সৌগত রায় সারা জীবন সৌগত রায় চামচা হয়েই কাটিয়ে দিলেন। তাঁর এত পড়াশোনা, এত শিক্ষা কিছু না কাজে লাগিয়ে শুধু চামচাগিরি আর দাসত্ব করে গেলেন। তিনি কটাক্ষ করে বলেছেন, এমন শিক্ষা থেকে কী লাভ, যার কোনও স্বাভিমান নেই, নৈতিকতা নেই।

মমতার দিল্লি সফর নিয়েও কটাক্ষ

মমতার দিল্লি সফর নিয়েও কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে দিল্লি যাচ্ছেন। যা নিয়ে কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, মোদীজির কাছে হাত জোড় করতে যাচ্ছেন তিনি। সঙ্গে দেখা করে উনি বলবেন, বেতন দিতে পারছি না। তাই সহযোগিতা করুন। না হলে সরকার চলবে না। তিনি বলেছেন, ২০১৯-এও মমতা করেছিলেন। মিটিং রেডি করেছিলেন ব্রিগেডে। কিন্তু এবার যা পরিস্থিতি ২০২৪-এর নির্বাচন লড়তে পারবেন কিনা সন্দেহ। পাশাপাশি কংগ্রেসকেই নিশানা করে দিলীপ ঘোষ বলেছেন, তারাও দুর্দশার মধ্যে রয়েছে। তাই ২৪এ-র জন্য সেটিং করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মানে না আপনি মোড়লের মতো অবস্থা বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

পেগাসাস ইস্যুতেও কটাক্ষ

পেগাসাস ইস্যুতেও কটাক্ষ

পেগাসাস ইস্যুতে কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, সেটা খায় না মাথায় দেয়, তা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষের সঙ্গে বিষয়টির কোনও সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

সিপিএম কংগ্রেস শেষ, কিন্তু বিজেপি এগিয়ে

সিপিএম কংগ্রেস শেষ, কিন্তু বিজেপি এগিয়ে

রাজ্যে তৃণমূলের থেকে বিজেপির পিছিয়ে পড়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি সাড়ে দশ শতাংশ থেকে ৩৮ শতাংশের বেশি হয়েছে। সেখানে রাজ্যে সিপিএম এবং কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন, সেখানেই আছেন, কিন্তু বিজেপি এগিয়েছে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+