বিজেপিই বিকল্প, থাকবে মোদী ফ্রন্টই! দিল্লিতে শরদ পাওয়ারের নেতৃত্বে বিরোধী বৈঠককে নিশানা দিলীপের

লক্ষ্য ২০২৪-এর নির্বাচন। সেদিকে খেয়াল রেখেই এদিন শরদ পাওয়ারের (sharad pawar) আমন্ত্রণে দিল্লিতে ১৫ টি বিজেপি বিরোধী দলরে বৈঠক বসতে চলেছে। যা নিয়ে এদিন কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) ।

লক্ষ্য ২০২৪-এর নির্বাচন। সেদিকে খেয়াল রেখেই এদিন শরদ পাওয়ারের (sharad pawar) আমন্ত্রণে দিল্লিতে ১৫ টি বিজেপি বিরোধী দলরে বৈঠক বসতে চলেছে। যা নিয়ে এদিন কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । তিনি বলেছেন, অনেক ফ্রন্ট দেখেছেন। শেষ পর্যন্ত মোদী ফ্রন্টই থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক শরদ পাওয়ারের

বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক শরদ পাওয়ারের

প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে ১৫ টি বিজেপি বিরোধী দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, রাষ্ট্রীয় জনতাদলের নেতা মনোজ ঝা, আপের সঞ্জয় সিং, কংগ্রেসের কপি সিবাল ও বিবেক তঙ্খা, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ডিএমকের তিরুচি শিবা, সিপিআই-এর ডি রাজার মতো অনেকে। এছাড়াও বৈঠকে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জেভেদ আখতার, প্রাক্তন নির্বাচন কমিশনাপ এসওয়াই কুরেশি এবং প্রাক্তন বিচারপতি এপি সিং।

বিরোধী বৈঠককে কটাক্ষ দিলীপ ঘোষ

বিরোধী বৈঠককে কটাক্ষ দিলীপ ঘোষ

এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিল্লির বিরোধী বৈঠককে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, অনেক ফ্রন্ট দেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত মোদী ফ্রন্ট থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেছেন, বিরোধী অনেক দল ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। পাশাপাশি তিনি একইসঙ্গে সিপিএম এবং কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, এরা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই বিধানসভা ভোটে কোনও প্রতিনিধি পায়নি। এর থেকে লজ্জার কিছু আর নেই, বলেছেন দিলীপ ঘোষ।

বিজেপিই বিকল্প

বিজেপিই বিকল্প

এদিন দিলীপ ঘোষ আরও দাবি করেছেন, বিজেপিই বিকল্প। তাই এই রাজ্যের মানুষ বিরোধী হিসেবে অন্য কাউকে নয়, বিজেপিকে বেছে নিয়েছে। তিনি আরও বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গকে বিভাজনের দাবিকে সমর্থন করে না। বিজেপির সাংসদ জন বার্লা কিংবা সৌমিত্র খাঁ আলাদা রাজ্যের দাবি নিয়ে যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গের একসঙ্গে উন্নয়ন ও অগ্রগতি চায় বিজেপি। এর আগে তিনি রায়গঞ্জে বলেছিলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। কিন্তু বিজেপি বাংলাকে অবিভক্ত রাখতে চায়। তবে তিনি বলেন. একটা সময় পাকিস্তানের অত্যাচারে পূর্ব পাকিস্তানকে আলাদা হয়ে য়েতে হয়েছিল।

মুকুল রায় ফেরায় রাহু মুক্তি

মুকুল রায় ফেরায় রাহু মুক্তি

মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ায় বিজেপির রাহু মুক্তি হয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বীরভূমের সিউড়িতে দলীয় বৈঠকের পরে তিনি এই মন্তব্য করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+