ধান্দাবাজ, দলত্যাগকে অভ্যাসে পরিণত করেছেন! মুকুল রায়কে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ
নাম না করে মুকুল রায়কে (mukul roy) ধান্দাবাজ বলে নিশানা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। এদিন সকালে নিউটাউনে তিনি বলেছেন, কিছু লোক ধান্দাবাজি করতে বিজেপিতে যোগ দিয়েছিল। দলে বেসুরোদের সম্পর্কে তিনি ব
নাম না করে মুকুল রায়কে (mukul roy) ধান্দাবাজ বলে নিশানা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। এদিন সকালে নিউটাউনে তিনি বলেছেন, কিছু লোক ধান্দাবাজি করতে বিজেপিতে যোগ দিয়েছিল। দলে বেসুরোদের সম্পর্কে তিনি বলেছেন, যাঁরা ঝামেলা করতে চায় তারা দলে থাকতে পারবে না। তাদের থাকতেও দেওয়া হবে না।

মুকুল রায়ের বিজেপি ত্যাগে কোনও ক্ষতি হবে না
এদিন সকালে দিলীপ ঘোষের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল মুকুল রায়ের বিজেপি ত্যাগে কোনও ক্ষতি হবে না। তখন দিলীপ ঘোষ পাল্টা প্রশন করেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তাদের কোনও ক্ষতি না হয়, তাহলে তিনি বিজেপি ছেড়ে গেলে ক্ষতি হবে কে? মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরে লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল সম্পর্কে তিনি তেমন গুরুত্ব দিতে রাজি হননি।

দলবদল কিছু নেতা অভ্যাসে পরিণত করেছেন
প্রায় তিন বছর নয় মাস আগে মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুক্রবার কার্যত নিজের ঘরে ফিরলেন মুকুল রায়। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, কিছু নেতা দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। বিষয়টিকে ওইসব নেতাদের ব্যাপার বলেও মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
শুক্রবার মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গকে গুরুত্ব না দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, দলের বহু কর্মী ঘরছাড়া, সবাইকে ঘরে ফেরানো এখন বড় কাজ বিজেপির। এই পরিস্থিতিতে কে এল কে গেল তা তিনি ভাবতে চান না বলেই জানিয়েছিলেন।

মুকুল রায়কে সুযোগ দিয়েছিল বিজেপি
মুকুল রায় বলেছেন, বিজেপিতে কাজ করতে পারছিলেন না। অন্যদিকে বিজেপি জানিয়েছে, তাঁকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। মুকুল রায় এবারই প্রথমবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণনগর উত্তর থেকে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি মুকুল রায়কে প্রথমবার নির্বাচনে জেতার সুযোগ করে দিয়েছিল। পাশাপাশি তিনি দাবি করেছেন, বিজেপি মুকুল রায়কে সম্মানও দিয়েছিল।

বিজেপি ক্ষমতাভোগীদের জন্য নয়
মুকুল রায়ের বিজেপি ত্যাগের পরে জল্পনা চলছে, আরও বেশ কয়েকজন দল ত্যাগ করতে পারেন। এব্যাপারে দিলীপ ঘোষ এদিন বলেছেন, যাঁরা ক্ষমতা ভোগ করতে চান, বিজেপি তাঁদের জন্য নয়। তাঁদেরকে রাখা হবে না দলে। যাঁরা রক্ত-ঘাম দিয়ে দলকে দাঁড় করিয়েছেন, তাঁদের ওপরেই বিজেপি নির্ভর করে।












Click it and Unblock the Notifications