মহারাষ্ট্র-দিল্লি ভোট কোথায়, করোনার জন্য পরবর্তী তিন দফা একসঙ্গে করার দাবি নিয়ে মমতাকে নিশানা দিলীপের
করোনা সব থেকে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়ে। সেখানে ভোট কোথায়। সেখানে সভা-সমিতি কোথায় হয়েছে, প্রশ্ন তুললেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষ
করোনা সব থেকে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়ে। সেখানে ভোট কোথায়। সেখানে সভা-সমিতি কোথায় হয়েছে, প্রশ্ন তুললেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনা ছড়ানোর কারণ নিয়ে বিশেষজ্ঞদের ভাবা উচিত। পাশাপাশি পরবর্তী তিন দফা একসঙ্গে করার মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) দাবিকেও কটাক্ষ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ
সারা দেশের সঙ্গে রাজ্যে বাড়ছে করোনা। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি বহিরাগতদের নিয়ে এসেছে। তাঁদের থেকেই রাজ্যে করোনা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও করোনা ছড়ানোর অভিযোগ করেছেন।

শেষ তিন দফার নির্বাচন এক দফার করার দাবি মমতার
রাজ্যে করোনা ছড়াচ্ছে। প্রচার থেকে যাতে করোনা না ছড়ায় তার জন্য শেষ তিনদফার নির্বাচন একদফায় করার দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস আটদফায় ভোটের বিরোধিতা করেছিল। তিনি বলেছিলেন, যেখানে অসম, তামিলনাড়ুর মতো রাজ্যে এক কিংবা দুইদফায় ভোট হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এতদফায় ভোট কেন, প্রশ্ন তুলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ২২ এপ্রিলের ভোটের পরে, ২৬ ও ২৯ তারিখের ভোটটা অন্তন একসঙ্গে করা যেতে পারে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার জন্য বাইরে থেকে লোক আনা হয়। এছাড়া সভার হ্যাঙ্কার তৈরি করতে আসা লোকেরাও বাইরের রাজ্যের। তাঁদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত থাকতে পারেন, বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপ ঘোষের জবাব
এর জবাবে দিলীপ ঘোষ বলেছেন, মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়ে করো ছড়িয়েছে সব থেকে বেশি। সেখানে নির্বাচন কোথায়? সভা সমাবেশই বা কোথায়? প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যদি মনে হয় আগামী ৪ দফার করোনা ছড়াবে, তাহলে প্রশ্ন ওঠে, অআগেোর চার দফায় করোনা কতটা ছড়িয়েছে।

সভা নিয়ে মমতাকে নিশানা
করোনা ছড়ানোর জন্য পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষ করে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে ছবি আঁকতে গিয়েছিলেন। সেখান থেকে শুরু। এরপর ভাঙড়ে তাঁর দলের সমাবেশে প্রায় ২০ হাজার লোকের জমায়েত হয়েছিল। পরবর্তী সময়ে তৃণমূলের বিভিন্ন সভায় লোক সমাগম হয়েছে।

পালাতে চাইছে তৃণমূল
দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের দাবিকে কটাক্ষ করেছেন। নাম না করে তিনি বলেছেন, যাঁরা পালাতে চাইছে, তাঁদের বলছেন, বিজেপি, লড়াই করে জিততে চাইছে। কটাক্ষ করে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, তিনি ম্যাচ হেরে গিয়েছেন। এখন এক্সট্রা টাইম চলছে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন










Click it and Unblock the Notifications