কুকীর্তি ঢাকতেই পদক্ষেপ! পিএসি ইস্যুতে সরকারের 'দুই' ভূমিকা নিয়ে বিস্ফোরক দিলীপ

বিজেপি (bjp) ছেড়ে তৃণমূলে (trinamool congress) যোগ দেওয়া মুকুল রায়কে (mukul roy) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (public accounts committee) চেয়ারম্যান করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিজেপি শুক্রবার

বিজেপি (bjp) ছেড়ে তৃণমূলে (trinamool congress) যোগ দেওয়া মুকুল রায়কে (mukul roy) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (public accounts committee) চেয়ারম্যান করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিজেপি শুক্রবার বিধানসভা থেকে ওয়াকআউট করে। এদিন কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) বলেছেন, তৃণমূল সরকার, সরকার ও বিরোধী দুই ভূমিকাই পালন করতে চাইছে। সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ চাপা দিতেই এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি।

সরকার ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে

সরকার ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে

সরকার চাইছে, তাদের বিরুদ্ধে যেন কোনও প্রশ্ন না ওঠে। কোনও কুকীর্তি যেন সামনে না আসে। সেই কারণে সব ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক্ষেত্রে সরকার ও বিরোধী দুই ভূমিকাই পালন করতে চাইছে তারা। এদিন প্রাতর্ভ্রমণে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি।

বিরোধীর ভূমিকা পালন করবে বিজেপির

বিরোধীর ভূমিকা পালন করবে বিজেপির

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণা প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, বিরোধীদের পাঠানো নামের থেকেই চেয়ারম্যান করার নিয়ম। এতদিন তাই হয়ে এসেছে। কিন্তু এবার তারা যে নাম পাঠিয়েছেন, তার থেকে করা হয়নি। অএই কাজ থেকে পরিষ্কার সরকারি বিরোধীদের সহযোগিতা চায় না। তাই বিজেপি বিরোধীর ভূমিকা পালন করবে বলেও জানিয়েদেন তিনি।

শুক্রবার চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা

শুক্রবার চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা

প্রসঙ্ত উল্লেখ্য শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পাবকিল অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে কৃষ্ণনগর উত্তরের বিজেপির বিধায়ক মুকুল রায়ের নাম ঘোষণা করেন। যদিও কলকাতার তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায় ঘটা করে তৃণমূলে যোগ দিয়েছিলেন ভোটে জেতার পরে। শুক্রবার অধ্যক্ষ সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রতিবাদ হিসেবে বিজেপি বিধানসভা থেকে ওয়াকআউট করে।

শুভেন্দুর আক্রমণ

শুভেন্দুর আক্রমণ

অধ্যক্ষের এই সিদ্ধান্ত ঘোষণার পরে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন ক্ষমতার বলে পরিষদীয় রীতি-নীতি ভেঙেছেন অধ্যক্ষ। তিনি আরও বলেছিলেন, বিধানসভার কোনও কমিটিতে যোগ দেবে না বিজেপি। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, সরকারের যেমন খরচ করার অধিকারী রয়েছে, ঠিক তেমনই বিরোধীদেরও খরচের খতিয়ান দেখার অধিকার রয়েছে। রাজ্যে যেটা হল তা গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+