রাজ্যে এখনই করা হোক উপনির্বাচন! মমতাকে পাল্টা 'চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম'-এর পাঠ দিলেন দিলীপ

রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনের (by election) আগে পুর নির্বাচন করা হোক। এদিন উত্তরবঙ্গে এমনটাই দাবি তুললেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। প্রসঙ্গত গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্

রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনের (by election) আগে পুর নির্বাচন করা হোক। এদিন উত্তরবঙ্গে এমনটাই দাবি তুললেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। প্রসঙ্গত গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নবান্নে বলেছিলেন, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই কারণে রাজ্যে এখনই বিধানসভা উপনির্বাচন করা উচিত।

তাঁরা পুরসভার নির্বাচন চাইছেন

তাঁরা পুরসভার নির্বাচন চাইছেন

উত্তরবঙ্গ সফরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন তিনি গিয়েছিলেন আলিপুরদুয়ারে। সেখানে তিনি বলেন, তিনি পুরসভা নির্বাচন চাইছেন। দুবছর ধরে পুরসভার নির্বাচন করা হচ্ছে না, এর জবাব কে দেবে, প্রশ্ন করেন তিনি। এদিন তিনি বলেন, পুরসভা নির্বাচন তো মুখ্যমন্ত্রীর হাতে, উনি নির্বাচন করাচ্ছেন না কেন, মুখ্যমন্ত্রী কি বিজেপিকে ভয় পাচ্ছেন, প্রশ্ন করেন তিনি।

রাজ্যে উপনির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে উপনির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে সাত কেন্দ্রে উপনির্বাচন এখনই করার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, সাত দিন সময় নিয়েই নির্বাচন করা যায়। বর্তমানে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছিলেন তিনি। আর পরের দিন রাজ্যের পুরসভাগুলির নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পুরসভা ভোট তো ঘরের ব্যাপার। যে কোনও দিন তা করানো যেতে পারে। এখন ভোট করাতে কোনও অসুবিধা নেই বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
প্রসঙ্গত রাজ্যের ১২৫ টি পুরসভার মধ্যে ১১৬ টির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। হাওড়া পুরনিগমসহ বহু পুরসভার মেয়ার আড়াই থেকে তিনবছর আগেই শেষ হয়ে গিয়েছে।

আলাদা রাজ্যের দাবিতে সাফাই

আলাদা রাজ্যের দাবিতে সাফাই

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলার দাবি করেছেন। তাঁকে সমর্থন করেছেন একাধিক সাংসদ থেকে বিধায়ক। এব্যাপারে এদিন দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গের মানুষ বারবারই পিছিয়ে। সেখানে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট কিছুই হচ্ছে না। সেই কারণেই হয়তো আলাদা কিছুর ভাবনা, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গ থেকে তৃণমূলের পায়ের তলার মাটি অনেকদিনই সরে গিয়েছে বলে দাবি করে দিলীপ ঘোষ বলেন, সেই কারণে তৃণমূল কোনও সময় গোর্খা আবার কোনও সময় কামতাপুরিদের সঙ্গে নিয়ে জেতার চেষ্টা করছে। কিন্তু উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, সাংসদ কিংবা বিধায়কদের দাবির সঙ্গে সহমত নয় রাজ্য বিজেপি।

রাজ্য সরকারই 'ভুয়ো'

রাজ্য সরকারই 'ভুয়ো'

এদিন দিলীপ ঘোষ ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি এই ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করে রাজ্য সরকারকে ভুয়ো বলে আক্রমণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+