দিলীপ ঘোষের নিশানায় মমতা থেকে বাবুল! গোয়ার সঙ্গে তুলনা টানলেন প্রাক্তন মন্ত্রীর টালিগঞ্জে লড়াইয়ের

দিলীপ ঘোষের নিশানায় মমতা থেকে বাবুল! গোয়ার সঙ্গে তুলনা টানলেন প্রাক্তন মন্ত্রীর টালিগঞ্জে লড়াইয়ের

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী গোয়া যাচ্ছেন ২৮ অক্টোবর। তবে তার আগেই দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)এবং সৌগত রায়কে। যা নিয়ে এদিন প্রবল কটাক্ষ শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়। পাশাপাশি তিনি এদিন টিকাকরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগের বিরুদ্ধেও মুখ খুলেছেন।

বাবুল সুপ্রিয়কে গোয়ার দায়িত্ব তৃণমূলের

বাবুল সুপ্রিয়কে গোয়ার দায়িত্ব তৃণমূলের

ত্রিপুরার আগেই ভোট রয়েছে গোয়ায়। আরব সাগরের তীরে ছোট রাজ্য দখলে তাই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরোকে দলে টেনেছে তৃণমূল। সেখানে দিনের পর দিন থেকে দলের শক্তি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেরেক ও'ব্রায়েন। সেই পরিস্থিতিতে গোয়ায় গিয়েছেন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। যাওয়ার আগে কলকাতা বিমান বন্দরে তিনি জানিয়েছেন, কাজ করতে চাওয়ায় তাঁকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপ ঘোষের কটাক্ষ

দিলীপ ঘোষের কটাক্ষ

বাবুল সুপ্রিয়কে তৃণমূল দায়িত্ব দিয়ে গোয়ায় পাঠানোর পরে প্রথমবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এব্যাপারে প্রশ্নের উত্তর দিকে গিয়ে দিলীপ ঘোষ হেসে ফেলেন। তিনি বলেছেন, ভাল লোককেই দায়িত্ব দিয়েছে তৃণমূল। সংগঠনে বাবুলের দক্ষতা সম্পর্কে জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ বলেন, গোয়া যেন টালিগঞ্জ হয়ে না যায়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য ভোটের আগে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু বিজেপি ভোটে পরাজিত হওয়ার পরে অনেকেই ফের তৃণমূলে পা রেখেছেন। অন্যদিকে গত বিধানসভা নির্বাচনে বাবুল সুপ্রিয় টালিগঞ্জে তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন।

১০০ কোটি টিকা নিয়ে মমতার অভিযোগ

১০০ কোটি টিকা নিয়ে মমতার অভিযোগ

রবিবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন টিকা নিয়ে জুমলা চলছে। তিনি বলেছিলেন, দেশে ১০০ কোটি টিকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রচারকে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি মহারাষ্ট্র ও উত্তর প্রদেশকে বেশি টিকা দেওয়ার অভিযোগ করেছিলেন। কোভ্যাক্সিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল ওটা তো মোদীর কোম্পানি।

মুখ্যমন্ত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন

এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে টিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী হলে কী হবে, ওঁর কাছে কোনও হিসেব নেই। কিছু না জানায় মুখে যা আসে তাই বলে দেন। কত লোক টিকা পেয়েছেন, তা কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে বলে জানান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর টিকার হিসেবের কিছুই জানেন না বলেও মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+