'কোথায় যাবেন ঠিক করতে পারছেন না', প্রবীর ঘোষালকে পাল্টা নিশানা দিলীপ ঘোষের
'কোথায় যাবেন ঠিক করতে পারছেন না', প্রবীর ঘোষালকে পাল্টা নিশানা দিলীপ ঘোষের
হঠাৎ করে জাগো বাংলায় প্রতিবেদন লিখে প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার তার পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। প্রাতর্ভ্রমণে বেরিয়ে সরাসরি প্রবীর ঘোষালের নাম করে দিলীপ বলেছেন কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। তৃণমূলে যাঁদের জন্য নো এন্ট্রি বোর্ড লাগানো আছে তাঁরা কষ্টের মধ্যে রয়েছেন। কীকরবেন বুঝে উঠতে পারছেন না।

প্রবীর ঘোষালকে নিশানা দিলীপের
গতকাল জাগো বাংলায় প্রতিবেদন লিখে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল। একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক। সেই বিজেপিতেই এখন আর কাজ করতে পারছেন না বলে প্রকাশ্যে অভিযোগ করেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার সকালে তাঁকে তীব্র নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, 'বিজেপি হল গঙ্গার মত পবিত্র, কেউ যদি এঁদো পুকুরে আরামবোধ করে তাহলে আর কী করা যাবে। যাদের তৃণমূল কংগ্রেস নিচ্ছে না, ওখানে নো এন্ট্রি বোর্ড আছে যাঁদের জন্য। তাঁরা এধরনের কষ্টের মধ্যে রয়েছেন। কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। কেউ বলেছিলেন আগে ভুল করেছিলাম। এখন আবার কেউ বলছেন ভুল করছেন। কে কী ভুল করেছেন আগে ঠিক করুন। ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র ছিল থাকবে। অনেকে এসেছে সেই পবিত্রতা কে সহ্য করতে পারছে না। এদোঁ পুকুরে ছিলেন ওখানেই চলে যান । কমফোর্টে থাকুন আমাদের কোনও টেনশন নেই।'

জাগো বাংলায় বিতর্কিত লেখা
গতকাল তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় প্রতিবেদন লিখে হইচই ফেলে দিয়েছিলেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল। সেই প্রতিবেদনে প্রকাশ্যে তিনি অভিযোগ করেছিলেন, বিজেপি অর্থ কেন্দ্রীক দল। টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়। তাঁকে প্রার্থী হওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল বলেও প্রকাশ্যে জানিয়েছেন তিনি। বিজেপিতে কাজ করতে পারছেন না বলেও প্রকাশ্যে জানিয়েছেন প্রবীর ঘোষাল। জাগো বাংলায় নিজের লেখা প্রতিবেদনে বিজেপির হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছেন তিনি। এমনকী নিজে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন বিজেপিতে তিনি মানসিক ভাবে নেই। তার পরেই প্রবীর ঘোষালের তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। যদিও বিজেপি নেতা জানিয়েছেন এখনই তিনি দল বদলের কোনও সিদ্ধান্ত নেননি। আপাতত লেখালেখি নিয়েই থাকতে চান বলে জানিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তৃণমূল কংগ্রেেস যোগদানের রাস্তা সুগম করার চেষ্টা করেছেন।

দল বদলের জল্পনা
একুশের ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতার মতই বিদ্রোহী হয়ে উঠেছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। প্রকাশ্যেই বলেছিলেন, কথা শোনার মত কেউ দলে নেই। তারপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই চার্টার্জ বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর ঘোষালের সঙ্গে সওয়ার হয়েছিলেন বৈশাখী ডালমিয়া, রুদ্রনীল ঘোষও। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন ইতিমধ্যেই। বাকি রয়েছেন আরও তিন নেতা। তার মধ্যে প্রবীর ঘোষাল ইতিমধ্যেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে িদয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রথমে নিতে চায়নি তৃণমূল কংগ্রেস। একাধিকবার তদ্বির করার পরেই তৃণমূল কংগ্রেসে ঠাঁই হয়েছে তাঁর। ত্রিপুরায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এবার কী তাহলে প্রবীর ঘোষালের পালা এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ক্ষোভ বাড়ছে বিজেপিতে
একুশের ভোটের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসে যে নেতা-নেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসে। এমনকী একাধিক বিজেপি নেতাও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। একুশের ভোটের আগে দলবদল নিয়ে বিজেপির অন্দরে আদি-নব্যের দ্বন্দ্ব প্রকট হয়েছিল। তার জেরেই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে হারতে হয় বিজেপিকে এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলবদলুদের টিকিট দেওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল মনে করছে রাজনৈতিক মহল। মুকুল রায়ের হাত ধরে প্রথম বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরা শুরু হয়। একে একে সব্যসাচী দত্ত থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় সকলেই ফিরতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসে। লাইনে রয়েছেন একাধিক নেতা।
Recommended Video
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications