'তৃণমূলে একজনই পুরুষ, বাকি সবাই মহিলা', সায়নী ঘোষকে ইঙ্গিত করে কটাক্ষ দিলীপ ঘোষের
'তৃণমূলে একজনই পুরুষ, বাকি সবাই মহিলা', সায়নী ঘোষকে ইঙ্গিত করে কটাক্ষ দিলীপ ঘোষের
সায়নী ঘোষকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সায়নী ঘোষকে নিশানা করে দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসে একজন পুরুষ, বাকিরা সবাই মহিলা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অভিনেত্রী শ্রাবন্তী তৃণমূল কংগ্রেস ছাড়ার পর সায়নী ঘোষ মন্তব্য করেছিলেন, কোনও মহিলার পক্ষে বিজেপিতে থাকা সম্ভব নয়, বিজেপি নারী বিদ্বেষী দল। তারপরেই দিলীপ ঘোষ পাল্টা এই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য
তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে গিয়ে দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসে একজনই পুরুষ, বাকিরা মহিলা। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষকে নিশানা করে তিনি বলেছেন, 'সায়নী ঘোষ নিজেকে কী মনে করেন? নিজেকে কি পুরুষ মনে করেন নাকি? বিজেপিতেও মহিলারা যথেষ্ট সম্মান পান। কিন্তু তৃণমূলের মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজেকে মহিলা ভাবেন না।' তার এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য শ্রাবন্তীর বিজেপি ছাড়া নিয়ে তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সায়নী ঘোষ মন্তব্য করেছিলেন বিজেপিতে মহিলাদের কোনও সম্মান নেই। বিজেপি মহিলা বিদ্বেষী দল।

বিজেপি ছাড়লেন শ্রাবন্তী
গতকালই চিঠি দিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। ৯ মাস বিজেপি করেছেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রে শ্রাবন্তীকে টিকিট দিয়েছিল দল। বেহালা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু জিততে পারেননি তিনি। তারপরে থেকে এক প্রকার নিষ্ক্রিয় ছিলেন তিনি। শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বিজেপি নেত্রী। অভিনেত্রীর বিজেপি ছাড়ার পর বিজেপি নেতা তথাগত রায় রীতিমত কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। আপদ বিদায় হয়েছে বলে কটাক্ষ করেছেন তিনি।

কুণাল ঘোষের পাল্টা নিশানা
দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন নারী বিদ্বেষী মানসিকতা থেকেই দিলীপ ঘোষ এটা বলছেন। মহিলাদের নিশানা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিকে স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করেছেন সৌমেন্দু অধিকারী। শুভেন্দুব অধিকারীর বিরুদধে কুরুচিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে অধিকারী পরিবার।

তৃণমূলে যোগদানের জল্পনা
শ্রাবন্তী বিজেপি ছাড়ার পড়েই তৃণমূল কংগ্রেেস যোগদানের জল্পনা শুরু বয়েছে। একুশের ভোটের আগে যেকয়ের জন অভিনেতা অভিনেত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন তার মধ্যে এখনও পর্যন্ত মাত্র কয়েকজনই বাকি রয়েছেন। তাঁরা তৃণমূল কংগ্রেসে রয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র সরাসরি শ্রাবন্তীকে তৃণমূল কংগ্রেসে যোগদানের আহ্বান জানিয়েছেন।












Click it and Unblock the Notifications