সন্ত্রাসের আবহে ভোট হয়েছে, এর পরে নির্বাচন হলে কেবল একটি দলই প্রার্থী দেবে, দাবি দিলীপের

সন্ত্রাসের আবহে ভোট হয়েছে, এর পরে নির্বাচন হলে কেবল একটি দলই প্রার্থী দেবে, দাবি দিলীপের

সন্ত্রাসের আবহে ভোট হয়েছে রাজ্যে। ভয়ে মানুষ ভোট দিতে পারেননি। চার কেন্দ্রে বিজেপির শোচনীয় হারের সাফাই দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন ভয় দেখিয়ে বিজেপিকে প্রচার করতে দেওয়া হয়নি একাধিক কেন্দ্রে। সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস। ৪ কেন্দ্রের উপনির্বাচনে ৩ কেন্দ্রে বিজেপি প্রার্থী জামানত জব্দ হয়েছে।

Recommended Video

আগামী দিনে উপনির্বাচনে হলে তৃনমুল ১০০% ভোট পাবে |oneindia Bengali

উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়

উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়

রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছেন বিজেপি প্রার্থীরা। খড়দহ, শান্তিপুর, গোসাবা এবং দিনহাটা। চার কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তাঁরা। দিনহাটায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। ভোটের দিন চরম অশান্তিও হয়েছিল দিনহাটায়। অন্যদিকে খড়দহেও রেকর্ড ভোটে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় প্রার্থী হয়েছিলেন তিনি। তারপর দলনেত্রীর জন্য সেই কেন্দ্রের বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। তার পরেই কাজল সিনহার জায়গায় প্রার্থী হয়েছিলেন।

তৃণমূলকে নিশানা দিলীপের

তৃণমূলকে নিশানা দিলীপের

তৃণমূল কংগ্রেসের এই জয়কে তীব্র নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। তিনি অভিযোগ করেছেন সন্ত্রাসের আবহে ভোট হয়েছে। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। দিনহাটায় সন্ত্রস্ত আবহে ভোট হয়েছে। প্রচার করতে দেওয়া হয়নি কাউকে। আগামিদিনে রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশই থাকবে না বলে দাবি করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ দাবি করেছেন গোসাবা, দিনহাটায় বিজেপি প্রার্থীদের প্রচার করতে দেওয়া হয়নি। মানুষকে ভয় দেখানো হয়েছে। এমন একটা সময় আসবে যখন বাংলায় ভোট হলে কেবল একটি দলই প্রার্থীদেবে। আর কেউ প্রার্থী দিতে পারবে না। ১০০ শতাংশ ভোটই পাবে তৃণমূল কংগ্রেস।

৩ আসনে জামানত জব্দ

৩ আসনে জামানত জব্দ

রাজ্যেপ চার কেন্দ্রের উপনির্বাচনে তিন কেন্দ্রের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। খড়দহ, গোসাবা এবং দিনহাটা কেন্দ্রে জামানত জব্দ করা হয়েছে। তিন কেন্দ্রেই বিজেপি প্রার্থী রেকর্ড ভোটে জিতেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের দলকই আক্রমণ করেছেন তথাগত রায়। তিনি টুইটে লিখেছে, 'দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাঁদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাঁদের বলা হয়েছিল, এতবছর ধরে কী করেছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো 'Vini Vidi Vici'। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।' একুশের ভোটের পরেও প্রকাশ্যেই দলের নীতি নিয়ে সমালোচনা করেছিলেন তথাগত রায়।

মমতার শুভেচ্ছা

মমতার শুভেচ্ছা

মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীদের এই জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রকে বুঝতে পেরেছে মানুষ। রাজ্যে উন্নয়নের জয় হয়েছে। বাংলার মানুষ উন্নয়নকে জয়ী করেছে। ৪ কেন্দ্রের দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয় হওয়ার পর বিজেপিতে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। দলের মহাসচিপ পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপির বিদায় যাত্রা শুরু হল। অর্থাৎ এই জয়ের সূত্র ধরে তিনি ২০২৪-র ভোটের সূত্র বেঁধে দিয়েছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+