'পুরো ঢপবাজি চলছে-মমতা মুখ থুবড়ে পড়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা দিলীপ ঘোষের

'পুরো ঢপবাজি চলছে-মমতা মুখ থুবড়ে পড়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা দিলীপ ঘোষের

রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। মুখ্যমন্ত্রীর তেলেভাজা মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি তীব্র নিশানা করে বলেেছন, 'পুরো ঢপবাজি চলছে-মমতা মুখ থুবড়ে পড়েছেন'। নইলে তেলেভাজা বিক্রির কথা কোনও মুখ্যমন্ত্রী বলতে পারেন না। রাজ্যে যখন আর কোনও দিশা থাকেনা, তখন মানুষকে এভাবেই ভুলিয়ে রাখতে হয়। তখন রাজ্যবাসীর সামনে এমন মন্তব্য করতে হয়। মমতাকে তীব্র আক্রমণ করে বলেছেন দিলীপ ঘোষ।

মমতাকে নিশানা দিলীপ ঘোষের

মমতাকে নিশানা দিলীপ ঘোষের

গতকালের পর আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র িনশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চা-বিস্কুট, ঘুগনি থেকে তেলেভাজার ব্যবসা করার পরামর্শ দিয়েছিলেন। তাই িনয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তীব্র নিন্দা করে বলেছেন, ' রাজ্যে যখন আর কোনও দিশা থাকেনা, তখন মানুষকে এভাবেই ভুলিয়ে রাখতে হয়। সরকার দুর্নীতিতে ডুবে গেছে। লক্ষ্য নেই। উদ্দেশ্য নেই। রোড ম্যাপ নেই। ট্রেনিদের কাগজ ধরিয়ে বলছে চাকরি দিলাম। পুরো ঢপবাজি চলছে। ওদিকে কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছে। এদিকে মমতা মুখ থুবড়ে পড়েছেন।'

মমতার পরামর্শ

মমতার পরামর্শ

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন, 'আমার এই কথা শুনে অনেকেই টোন-টিটকিরি দেন। আমি বলতাম, আপনার কাছে টাকা নেই। আপনি এক হাজার টাকা নিন, এক হাজার টাকা নিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না।'

নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগ

নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগ

নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের উপরে িনর্যাতন চািলয়েছে পুিলশ। প্রতিবাদে সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। তিিন দাবি করেছিলেন বাইরে থেকে লোক এনে টিএমসি অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল। সেকারণেই পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছে। এতে কোনও বিজেপি কর্মী সমর্থেক হাত নেই। তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এদিকে বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন ধরানোর ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নামে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

জিতেন তিওয়ারিকে তলব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

জিতেন তিওয়ারিকে তলব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

গরুপাচার কাণ্ডে বিজেপি েনতা জিতেন তিওয়ারিকে তলব করেছে সিআইডি। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার বশে এইসব করা হচ্ছে। তবে সিআইডি হাজিরা দেননি জিতেন্দ্র তিওয়ারি। আজই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তিিন এই নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন। দিলীপ ঘোষের দাবি, 'এ সব বিজেপিকে ডিস্টার্ব করার চেষ্টা। সিবিআই তদন্তের উপরে সিআইডির তদন্ত ধোপে টিকবে না বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+