'আমন্ত্রণ না পেলে কষ্ট হয়, পেলে হজম হয় না’ ভিক্টোরিয়ায় শাহের অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্ক উস্কে দিলেন দিলীপ‌

'আমন্ত্রণ না পেলে কষ্ট হয়, পেলে হজম হয় না’ ভিক্টোরিয়ায় শাহের অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্ক উস্কে দিলেন দিলীপ‌

আজই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কিন্তু কেন্দ্রের সেই অনুষ্ঠানে রাজ্যের কেউ আমন্ত্রিত নন। এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আজ রাজ্যে শাহি সফর

আজ রাজ্যে শাহি সফর

আজ রাজ্যে আসছেন অমিত শাহ। একুশের ভোটের পর এটাই অমিত শাহের প্রথম সফর। ২ দিন রাজ্যে থাকবেন তিনি। তার মধ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শিলিগুড়িতে সভা করবেন, ভিক্টোিরয়া মেমোরিয়ালে রয়েছে অনুষ্ঠান। সেই সঙ্গে দলেন নেতা কর্মীদের সঙ্গেও একাধিক দফায় বৈঠক রয়েছে অমিত শাহের। বঙ্গ বিজেপিতে আজ সাজো সাজো রব। অমিত শাহের হঠাৎ বঙ্গ সফর নিয়ে আবার জল্পনাও শুরু হয়েছে। আজই আবার তৃণমূল কংগ্রেস সরকারের ১১ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান রয়েছে গোটা রাজ্যে।

ভিক্টোরিয়ার অনুষ্ঠান বিতর্ক

ভিক্টোরিয়ার অনুষ্ঠান বিতর্ক

ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজ বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ েথকে বাংলার দুর্গাপুজোকে সেরার শিরোপা দেওয়া হবে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। অর্থচ সেই অনুষ্ঠানে রাজ্য সরকারের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যাপাল জগদীপ ধনখড়। রাজ্য সরকারের কাউকে কেন আমন্ত্রণ জানানো হল না এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৈরি হয়েছে নতুন বিতর্ক।

পাল্টা নিশানা দিলীপের

পাল্টা নিশানা দিলীপের

অমিত শাহের ভিক্টোরিয়ার অনুষ্ঠান বিতর্ক নিয়ে পাল্টা তৃণমল কংগ্রেস সরকারকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি তীব্র নিশানা করে বলেছেন, 'প্রধানমন্ত্রী মোদীর ভিক্টোরিয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীেক। সেসময় জয়শ্রীরাম স্লোগান দেওয়ার রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের আমন্ত্রণ না পেলেও কষ্ট হয়, আবার আমন্ত্রণ পেলে হজম হয় না। যাঁরা আমন্ত্রণ না পেয়ে হাহাকার করছেন তাঁরা একাধিক সরকারি কমিটিতে বিজেপির কাউকে রাখেন না।' প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগে নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিশেষ অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন মোদী-মমতা। সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল।তাতে রুষ্ট হয়ে বক্তব্য না রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে আসেন।

বঙ্গ বিজেপির দ্বন্দ্ব মেটাতেই কি শাহি সফর

বঙ্গ বিজেপির দ্বন্দ্ব মেটাতেই কি শাহি সফর

অমিত শােহর হঠাৎ করে এই বঙ্গ সফরে বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে মনে করছে রাজনৈিতক মহল। সেকারণেই অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন বলে জানা গিয়েছে। একুশের ভোটের পর থেকে বঙ্গ বিজেপির অন্দরে বিদ্রোহ মাথাচারা দিয়ে উঠেছে। একের পর এক নেতা তাঁদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কেউ দল ছেড়েছেন তো কেউ পদ ছাড়তে শুরু করেছেন। এই নিয়ে তীব্র টানাপড়েন শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+