২ কোটি লোক ঢুকেছে বাংলাদেশ থেকে, এনআরসি হবেই রাজ্যে, হুঁশিয়ারি দিলীপের

এনআরসি হবেই পশ্চিমবঙ্গে, মমতাকে পাল্টা হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ২ কোটি লোক ঢুকেছে বাংলাদেশ থেকে।

এনআরসি হবেই পশ্চিমবঙ্গে, মমতাকে পাল্টা হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ২ কোটি লোক ঢুকেছে বাংলাদেশ থেকে। তার মধ্যে ১ কোটি লোক পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তাই এনআরসি হবেই। তারমধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের জায়গা দেওয়া হবে। বাকিদের দেশ থেকে বিতাড়িত করা হবে। রীতিমত হুঙ্কার দিয়ে জানিয়েছেন দিলীপ।

২ কোটি লোক ঢুকেছে বাংলাদেশ থেকে, এনআরসি হবেই রাজ্যে, হুঁশিয়ারি দিলীপের

এনআরসির বিরোধিতায় মমতা বলেছিলেন বেঁচে থাকতে এনআরসি হতে দেবেন না রাজ্যে। তার পাল্টা জবাবে দিলীপ বলেছেন মমতা বেঁচে থাকতেই এনআরসি হবে রাজ্যে। কেউ আটকাতে পারবে না। দিলীপের দাবি এর আগেও মমতা একাধিক বিষয়ে বিরোধিতা করেছেন, নোট বাতিল থেকে জিএসটি কোনও কিছুই আটকাতে পারেননি। এনআরসিও আটকাতে পারবেন না। বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে গলা ধাক্কা দিয়ে বের করা হবে বলে জানানো হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি এদিন অভিযোগ করেছেন কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি পশ্চিমবঙ্গের। ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যে ৮০ জন বিজেপি কর্মী খুন হয়েছে বলে অভিযোগ করছেন দিলীপ। রাজ্যে বিজেপি পরিবর্তন আনবেই। একেবারে হুঁশিয়ারির সুরেই মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+