দিদির সঙ্গে কেউ দেখা করতে চাইছেন না, মমতার মুম্বই সফরকে কটাক্ষ দিলীপ ঘোষের
দিদির সঙ্গে কেউ দেখা করতে চাইছেন না, মমতার মুম্বই সফরকে কটাক্ষ দিলীপ ঘোষের
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরকে তীব্র নিশানা করলে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে সংসদ অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করে দিলীপ ঘোষ বলেছেন, দিদির সঙ্গে কোনও বড় নেতা দেখা করতে চাইছেন না। দিল্লিতে তিনি এসেছিলেন সোনিয়া গান্ধী দেখা করেননি, কেজরিওয়াল দেখা করেননি। এবার মুম্বইয়ে গিয়েছেন। সেখানে উদ্ধব ঠাকরের দেখা করেননি। আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার শরদ পাওয়ার দেখা করতেও পারেন। তাঁর সঙ্গে দেখা করছেন রিয়ায়ের্ড নেতারা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পাত্তা দিচ্ছেন না। তিনি নিজে যেচে যেচে দেখা করছেন নেতাদের সঙ্গে। িদল্লিতে প্রথমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তখন একাধিক নেতার তাঁর সঙ্গে দেখা করেছিলেনষ সোনিয়া গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে নেত্রী কানি মোঝি সহ একাধিক রাজনৈতিক দলেননেতারা তাঁর সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু পরের বার যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তখন কোনও বড় নেতা তাঁর সঙ্গে দেখা করতে আসেননি।
মুম্বই সফরে গিয়েও বড় কোনও নেতা তাঁর সঙ্গে দেখা করতে আসেননি বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে েদখা করেননি। আদিত্য ঠাকরেকে পাঠিয়ে দিয়েছিলেন। শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হযতো করবেন। কারণ একে একে যেমন কংগ্রেসে ভাঙন ধরিয়েছেন মমতা তিনি আশঙ্কা করছে এনসিপিতেও ভাঙন ধরতে পারে। কংগ্রেসে ছেড়ে যাঁরা তৃণমূস কংগ্রেসে যাচ্ছেন তাঁদের রিয়ার পার্সন বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ।
যদিও মুম্বইয়ে বিশিষ্ট জনেদের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে। কৃষি আইন প্রত্যাহারের নেপথ্যে ৫ রাজ্যের ভোট রয়েছে। বিজেপি দেশে বিভেদ তৈরি করতে চাইছে। এজেন্সি ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে বিজেপি বলেও অভিযোগ করেছেন মমতা। তাই বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে নাগরিক সমাজকেও এই কাজে সহযোগিতার করার আহ্বান জানিয়েছেন।












Click it and Unblock the Notifications