BGBS 2022: অফিসিয়ালি প্রধানমন্ত্রীকে কোনও নিমন্ত্রণ করাই হয়নি! বিস্ফোরক দিলীপ ঘোষ
বুধবার থেকেই বাংলায় শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত বাণিজ্য সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী আসছেন না বলেই খবর। আর তাঁর
বুধবার থেকেই বাংলায় শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত বাণিজ্য সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী আসছেন না বলেই খবর। আর তাঁর না আসা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে।

আর এই জল্পনার মধ্যেই কাজত বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।
আজ মঙ্গলবার সকালে প্রত্যেকদিনের মতোই নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে তীব্র আক্রমণ শানান। আর এর মধ্যে উঠে আসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন প্রসঙ্গ।
এমনকি প্রধানমন্ত্রী যোগ না দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হয় দিলীপ ঘোষকে। আর তাতেই বিস্ফোরক মন্তব্য তাঁর। দিলীপ ঘোষের দাবি, মুখ্যমন্ত্রীর তরফে অফিসিয়ালি প্রধানমন্ত্রীকে কোনও নিমন্ত্রণ করা হয়নি। শুধুমাত্র মৌখিক ভাবে বলা হয় বলেও চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতার।
আর সেই কারণেই এই সম্মেলনে প্রধানমন্ত্রীর আসার কোনও কথাই ছিল না বলেও দাবি করেছেন দিলীপবাবু। আর তাঁর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।
যদিও দিলীপ ঘোষের এহেন অভিযোগকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে শাসকদলের তৃণমূলের তরফে। শুধু তাই নয়, এই সম্মেলনকে নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে নোংরা রাজনীতি করারও অভিযোগ শাসকদল তৃণমূলের। তবে এই বাণিজ্য সম্মেলনকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, মেলা খেলার মত হয়ে গিয়েছে এই সম্মেলন! কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আমি আশা করব কিছু না কিছু হবে বলে দাবি বিজেপির সাংসদের। শুধু তাই নয়, বাংলার অর্থনীতি চাঙ্গা হবে মানুষের চাকরি হবে সে বিষয়ে মমতা কটাক্ষ-এর সুরে শুভেচ্ছা তাঁর।
অন্যদিকে শাসকদলের সিন্ডিকেট রাজ নিয়েও তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, সৌগত বাবুর বাড়ির সামনে বোম পড়ছে ইট পড়ছে! আর তাঁ দেখে পুরনো নেতারা হতাশ হয়ে গিয়েছেন বলে কটাক্ষ তাঁর। শুধু তাই নয়, পার্টির এই অবস্থা দেখে তাঁদের খারাপ লাগছে বলেও মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূল পার্টিটা দুষ্কৃতকারীদের হাতে চলে গিয়েছে বলেও বিস্ফোরক দাবি। তবে আগামিদিনে বাংলার মানুষের কপালে কষ্ট আরও বাড়বে বলেই মত প্রাক্তন বিজেপি সভাপতির।
পাশাপাশি বিজেপিতে বিদ্রোহ নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তবে সমস্যা মিটে যাবে বলেও আশা তাঁর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications