'পুলিশ সব জানে', বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে তীব্র নিশানা দিলীপের
এগরার পর বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ। পর পর ২ জায়গায় অল্প কয়েকদিনের মধ্যে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ থেকে ১৫ ন ের মৃত্যু হয়েছে। এগরার অল্প কয়েকদিনের মধ্যেই বজবজে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। পুলিশ সব জানে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার সকালে তিনি অভিযোগ করেছেন, 'দেখুন এটা আজ নয় দীর্ঘদিন ধরে চলছে কিন্তু বেশিরভাগ বাজিকারখানা বেআইনিভাবে চলছে তাদের যা নিয়ম-কানুন সেগুলো মানা হয় না, এটা সবাই জানে পুলিশ ও জানে সরকারও জানে ভালো আয় তাই এটাকে এলাও করে বেশিরভাগ গরিব লোকেরা সেখানেই কাজ করেন তাদের জীবন হানি ঘটে। মানুষের মনের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।'

তিনি অভিযোগ করেছেন মহিলারাই বেশি মারা যাচ্ছেন। তিনি বলেছেন, 'যেখানে বাজি কারখানা সেখানে ভয়ের পরিবেশ থাকে আমি এগরাতে গিয়েছিলাম সব মহিলারা সেখানে কাজ করতেন খুব সাধারণ গরিব পরিবারের। মহিলা যাদের দেহ পাওয়া গেছে তাদের সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা তাদের দেখে খুবই কষ্ট হয় যে এই বাচ্চা গুলিকে কে দেখবে অনাথ হয়ে গেছে। এটা বারবার হচ্ছে তার পরেও সরকার কেন সচেতন হচ্ছে না আমি বুঝতে পারি না'
'পুলিশ জানে না এমন কিছু নয়, সবই পুলিশ জানে জানার মধ্যেই হয়, সব জায়গায় টাকা খাওয়ার একটা অভ্যাসে পরিণত হয়েছে, কোনদিনই এই গুলো সমাধান হবে না।' এদিকে আজ আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেেক উঠে পোড়া লাশের গন্ধ পান না।

এদিকে পুলিশ সেখানে গতকাল রাত থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। একাধিক বাড়ি এবং দোকানে তল্লাশি চালিয়ে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রায় ২০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই ৩৪ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications