'সবে তো টুপি পরলেন, লুঙ্গিটা কবে পরবেন?', বাবুলকে নিশানা দিলীপের

'সবে তো টুপি পরলেন, লুঙ্গিটা কবে পরবেন?', বাবুলকে নিশানা দিলীপের

সকাল সকাল রবিবাসরীয় প্রচার শুরু করে দিয়েছেন বাবুল সুপ্রিয়। ওদিকে সাত সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়কে তীব্র নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বাবুল সুপ্রিয়কে নিশানা করে বলেছেন টুপি পরেছেন এবার লুঙ্গি কবে পরবেন। জামা বদলের মত পার্টি বদল করেন তিনি। শুধু মন্ত্রী হওয়ার জন্য নৈতিকতা আদর্শকে বিসর্জন দিয়েছেন তাঁরা।

বাবুলকে নিশানা দিলীপের

বাবুলকে নিশানা দিলীপের

ফেজ টুপি পরে বাবুল সুপ্রিয়র প্রচার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ফেজ টুপি পরে বালিগঞ্জে প্রচার করেিছলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল। সংখ্যালঘু ভোটকে বাক্সবন্দি করার নতুন কৌশল নিেয়ছেন বাবুল সুপ্রিয় সেদিনই সুর চড়িয়েছিল বিজেপি। রবিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সরাসরি বাবুল সুপ্রিয়কে নিশানা করে বলেছেন, 'টুপি তো পরেেছন এবার লুঙ্গি পরবেন কবে। মন্ত্রী হওয়ার লোভে পার্টি বদল করেছেন তিনি। নৈতিকতা আদর্শ বলে কিছু নেই তাঁর। মন্ত্রিত্ব চাই সিকিউরিটি চাই একটা গাড়ি চাই এটাই জীবনের লক্ষ্য এখন ওনার।'

মন্ত্রিত্ব নিয়ে বিস্ফোরক দাবি বাবুলের

মন্ত্রিত্ব নিয়ে বিস্ফোরক দাবি বাবুলের

প্রসঙ্গত উল্লেখ্য বালিগঞ্জ কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পরেই তিনি বলেছিলেন বিেজপি তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াতেই তিনি পার্টি বদল করেছেন। পরিশ্রমের বিনিময়ে সকলেই একটা মূল্য বা পুরস্কার আশা করে। কিন্তু বিজেপি সেটা তাঁকে দেয়নি। তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বাবুলের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের পর কালীঘাট উপনির্বাচনের ঠিক আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি।

মন্ত্রিত্ব যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন বাবুল

মন্ত্রিত্ব যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন বাবুল

একুশের বিধানসভা ভোটে বিজেপির বিপুল পরাজয়ের পর বঙ্গের মন্ত্রিদের মধ্যে রদবদল ঘটিয়েছিলেন মোদী। তাতে যাঁদের মন্ত্রিত্ব গিয়েছিল সেই তালিকার শীর্ষে ছিলেন বাবুল সুপ্রিয়া। বাবুলদের সরিয়ে নীশিথ প্রামাণিক সহ একাধিক নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন মোদী। সেই ঘটনার পরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাবুলের। পদত্যাগ করে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি প্রথমে জানিয়েছিলেন যে রাজনীতি ছেড়ে দেবেন। গান নিয়ে থাকবেন। তারপরেই সকলকে এক প্রকার চমকে দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়।

আইনের শাসন নিয়ে সরব দিলীপ ঘোষ

আইনের শাসন নিয়ে সরব দিলীপ ঘোষ

রাজ্যে কোনও আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'দু'দিন আগেই আমাদের ওপর জেলা প্রেসিডেন্ট কল্যান চৌবের ওপর আক্রমণ হয়েছে। কালকে জগন্নাথ সরকারের ওপর আক্রমণ হয়েছে। আমরা দেখছি দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে বন্দুক চালাচ্ছে সেখানে সুরক্ষিত কে। যারা মন্ত্রী এমএলএ রাজ্য সরকার তাদেরকে সিকিউরিটি দিয়ে দিচ্ছে কতজন নেতাকে মন্ত্রীকে সিকিউরিটি দেওয়া সম্ভব সাধারণ মানুষ কি করে নিরাপত্তা পাবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+