'আসল ফিল্ম তো দেখাচ্ছে ED-CBI', অভিষেককে পাল্টা তোপ দিলীপের

নন্দীগ্রামের অভিষেকের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ ঘোষ পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন আসল সিনেমা তো ইডি-সিবিআই দেখাচ্ছে।

গতকাল নন্দীগ্রােম মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্রে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী এই কেন্দ্রের ভোটার হয়ে নন্দীগ্রাম থেকে বিজেপির টিকিটে জিতেছিেলন। এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে হেরেছিলেন তাঁর কাছে। তারপর থেকে নন্দীগ্রামকে নিজের এলাকা বলে একের পর এক হুঙ্কার দিয়েছেন বিজেপির বিধায়ক।

অভিষেককে পাল্টা তোপ দিলীপের

সেই নন্দীগ্রামে নবজোয়ার যাত্রার মিছিল নন্দীগ্রামে করে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল করে নন্দীগ্রামে সভা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ট্রেলার দেখিয়ে গেলাম। ৩ মাস পরে পুরো সিনেমা দেখাব।'

শুক্রবার ইকো পার্কে প্রতর্ভ্রমণে গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'কে ট্রেলার বা টিজার দেখাল, তাতে বাংলার মানুষের কী যায় আসে? আসল সিনেমা তো সিবিআই ইডি দেখাচ্ছে। আগে ওটা সামলান। এ ওকে চ্যালেঞ্জ করছে, ও তাকে চ্যালেঞ্জ করছে, আর বাংলা ডুবছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, মানুষের নিরাপত্তা, সব ডুবে গেছে। বাড়ি থেকে বেরোলে চিন্তা করতে হয় ফিরে আসতে পারব কিনা। সারা রাজ্যের পুলিশ দিয়ে এমন একটা লোককে নিরাপত্তা দেওয়া হচ্ছে, যার কোনও গুরুত্বই নেই। হতে পারে ও হয়তো পার্টির ভবিষ্যত। কিন্তু বাংলার ভবিষ্যত কী?'

অভিষেককে পাল্টা তোপ দিলীপের

বায়রন বিশ্বাসের দলবদল নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মানুষ যদি ওঁদের সঙ্গে থাকে তাহলে বিধায়ক ভাঙাতে হচ্ছে কেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ' ওদের হাতে ইডি সিবিআই মোদী আছে। আমাদের হাতে মানুষ আছে'। দিলীপ ঘোষ দাবি করেছেন যদি মানুষ তাঁদের সঙ্গে থাকে তাহলে চোর চোর স্লোগান কেন শুনতে হচ্ছে।

অভিষেককে পাল্টা তোপ দিলীপের

অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল নন্দীগ্রামে চ্যােলঞ্জ জানিয়ে বলেছেন, নতুন করে নন্দীগ্রামে নির্বাচন হলে ৫০ হাজারের বেশি ভোেট জিতবে তৃণমূল। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রাম কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে হারিয়েছিলেন তিনি। পাল্টা অভিষেককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দিলীপ ঘোষ বলেছেন,
' তখন জিতলেন না কেন? মূল ইলেকশনে জিততে পারলেন না। বাই ইলেকশনে জিতবেন? এমনি ভোট হলে ওখানে আপনারা হারেন। আপনারা ভোট লুঠ করলে জেতেন। তখন ফুটানি মেরে ওখানে কে যেতে বলেছিল? ঘুরে ফিরে পুনর্মূষিকোভব হয়ে সেই তো ভবানীপুরে এসে জিততে হল। কেন লাফালাফি করতে গেছিলেন নন্দীগ্রামে? মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে তো।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+