নতুন বাংলা তৈরি করার ডাক! সব্যসাচীর পুজোয় গণপতির কাছে প্রার্থনা দিলীপ ঘোষের

যে যেমন কাজ করবে, তার তেমন সিদ্ধি! সব্যসাচীর পুজোয় গণপতির কাছে প্রার্থনা দিলীপ ঘোষের

শনিবার পুজোর উদ্বোধন করেছিলেন মুকুল রায়। রবিবার সেখানে হাজির হয়ে আরতি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে প্রার্থনা নতুন বাংলা তৈরি করার। হতাশা কাটিয়ে নতুন উদ্যোমে কাজ করতে পারার প্রার্থনা। প্রসাদ হিসেবে লাড্ডুও নেন তিনি।

গণপতির কাছে প্রার্থনা

গণপতির কাছে প্রার্থনা

দিলীপ ঘোষ এদিন জানান, গণপতির কাছে প্রার্থনা করে বলেছেন, যেন মানুষ হতাশা কাটিয়ে নতুন উদ্যোমে কাজ করতে পারে। নতুন বাংলা তৈরি করতে পারে।

যে যেমন কাজ করবে, তার তেমন সিদ্ধি

যে যেমন কাজ করবে, তার তেমন সিদ্ধি

সল্টলেকে সব্যসাচী দত্তের পুজোয় অংশ নিয়ে দিলীপ ঘোষ বলেন, তাঁর মনে হচ্ছে গণপতির পুজোর পর থেকেই বাংলা কেন সারা দেশেই পরিবর্তন হবে। বাংলার মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা থেকে যেন মুক্তি পায় সেই প্রার্থনা করেন দিলীপ ঘোষ।

পুজোর আটকানোর চেষ্টার অভিযোগ

পুজোর আটকানোর চেষ্টার অভিযোগ

পুজোর অনুমতি পেতে গিয়ে হাইকোর্ট পর্যন্ত ছুটতে হয়েছিল উদ্যোক্তা সব্যসাচী দত্তকে। এদিন সেই প্রসঙ্গও উল্লেখ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এখানে যেভাবে পুজো আটকানোর চেষ্টা হয়েছে তা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, গণপতিতে কোর্টে যেতে হচ্ছে। আর রামচন্দ্র তো কয়েকশো বছর কোর্টে ছিলেন।

 তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ

তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ

দিলীপ ঘোষ এদিন তৃণমূল ৪ লক্ষ যুবককে যোগদান করানোর যে কর্মসূচি নিয়েছে, তাকে কটাক্ষ করেন। তিনি বলেন নীতি ও আদর্শ না থাকার কারণে বাংলার যুবকরা এখন রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। এখানে শুধু রয়েছে কাটমানি আর সিন্ডিকেট রাজ। হতাশার সঙ্গে দুর্নীতিও বাংলায় চরম পর্যায়ে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+