কাগজ দেখাতে বারণ করছেন, ক-দিন পর মুখ দেখাতে পারবেন না! মমতাকে নিশানা দিলীপের

নন্দীগ্রামে ঢুকতে বাধা পেয়ে ফের বেলাগাম হলেন দিলীপ ঘোষ। আবার তিনি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিলীপ ঘোষ বলেন, দিদিমণি, আপনি কাগজ দেখাচ্ছে বারণ করছেন।

নন্দীগ্রামে ঢুকতে বাধা পেয়ে ফের বেলাগাম হলেন দিলীপ ঘোষ। আবার তিনি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিলীপ ঘোষ বলেন, দিদিমণি, আপনি কাগজ দেখাতে বারণ করছেন। ক-দিন পর মুখ দেখাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

মমতার পাশাপাশি শুভেন্দুকে একহাত

মমতার পাশাপাশি শুভেন্দুকে একহাত

নন্দীগ্রামে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রার নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুরের টেঙুয়ায় তাঁর পথ আটকায় পুলিশ। মিছি্ল শেষ নন্দীগ্রাম বাজারে সভা করার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু সভা করতে না পেরে তিনি ফুঁসে ওঠেন তৃণমূলের বিরুদ্ধে। মমতার পাশাপাশি শুভেন্দুকে একহাত নেন।

কেউ আর তৃণমূলে নেই

কেউ আর তৃণমূলে নেই

তিনি বলেন, এই নন্দীগ্রাম থেকে যিনি বিধাক নির্বাচিত হয়েছেন, তিনি এবার হারবেন। কেউ আর তৃণমূলে নেই। সবাই বিজেপির দিকে চলে এসেছেন। ভোট হলেই বুঝতে পারবেন কী হল হয় তাঁর। সেই কারণেই আমাদের নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হল না। কিন্তু নন্দীগ্রামে আমি ঢুকবই।

আজ ফিরে যাচ্ছি, তবে আবার আসব

আজ ফিরে যাচ্ছি, তবে আবার আসব

তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আজ ফিরে যাচ্ছি, তবে আবার আসব। ঢুকব নন্দীগ্রামে। বিজেপি রাজ্য সভাপতির কথায়, যে জায়গা থেকে বাম জমানার অবসান ঘটানোর রসদ পেয়েছিল তৃণমূল, সেই জায়গা থেকেই তাদের পতনের সূত্রপাত হবে।

নন্দীগ্রামে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল

নন্দীগ্রামে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল

বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার এই মিছিল চলার সময় পুলিশ তা আটকে দেয়। বিজেপির লোকজন ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

নন্দীগ্রাম থেকেই পতনের সূ্ত্রপাত

নন্দীগ্রাম থেকেই পতনের সূ্ত্রপাত

পুলিশ ও রাজ্য সরকারকে একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, এখন পুলিশের কাজ শুধুমাত্র বিজেপিকে আটকানো। আমরা মিছিলের অনুমতি চাইতে গেলে অনুমতি দেওয়া হয় না। পুলিশ রাজ্য সরকারের ও শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। এই রাজ্য সরকারের স্বৈরাচারী ভূমিকা মানুষ দেখছেন। তারাই এর জবাব দেবেন। নন্দীগ্রাম থেকেই পতনের সূ্ত্রপাত হবে তৃণমূল সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+