মমতার বিরুদ্ধে বেলাগাম দিলীপ, কালো পতাকা ইস্যুতে নতুন মাত্রা যোগ রাজপথে প্রতিবাদে
মমতার বিরুদ্ধে বেলাগাম দিলীপ, কালো পতাকা ইস্যুতে নতুন মাত্রা যোগ রাজপথে প্রতিবাদে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল হওয়ার কথা শুক্রবার। এবার সেই কালো পতাকা ইস্যুতে মুখ খুললেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ।

অখিলেশ ভাই লোক ফিট করেছিলেন!
দিলীপবাবু বলেন, ওখানে কালো পতাকা দেখানোর জন্য লোকজন ফিট করে রাখা হয়েছিল। ওঁদের মধ্যে বিজেপির কেউ ছিল না। অখিলেশ ভাই লোক ফিট করেছিলেন বলেই খবর আছে। যাতে খবরটা হয়, সেজন্যই লোক ফিট করা হয়েছিল। তা না হলে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, কালো পতাকা দেখিয়েছেন। বিজেপির কেউ ছিলেন না বিক্ষোভকারীদের মধ্যে।

তৃণমূলের প্রতিবাদ নিয়েও কটাক্ষ দিলীপের
আর এরপরই রাজপথে নেমে তৃণমূলের প্রতিবাদ নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিদির ছোট ছোট ভাইয়েরা যারা সিন্ডিকেট চালিয়ে খান, কাটমানি তুলে খান, তাদের আজে দেখাতে হবে দিদির প্রতি কতটা আনুগত্য রয়েছে, তা জানাতেই রাস্তায় নামবেন তাঁরা। আবার তিনি কটাক্ষের সুরে বলেছেন, মুখ্যমন্ত্রী তো সর্বভারতীয় নেত্রী, তাহলে শুধু বাংলাতে কেন, উত্তরপ্রদেশেও বিক্ষোভ হওয়া স্বাভাবিক। বিক্ষোভ হওয়া উচিত ত্রিপুরা ও গোয়াতেও।

নিজের ঘরে কুকুরও বাঘ হয়, তোপ দিলীপের
দিলীপ ঘোষ বলেন, যদি মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো নিয়ে সারা দেশে বিক্ষোভ হয়, তখনই বুঝব উনি ন্যাশনাল লিডার। এ প্রসঙ্গে বেলাগাম কথাও বলে ফেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আপনি ঘরপে কুত্তা ভি শের হোতা হ্যায়। অর্থাৎ নিজের ঘরে কুকুরও বাঘ হয়।

আসলে উনি খেলা শেষ করতে গিয়েছেন : দিলীপ
উত্তরপ্রদেশে গিয়েও মুখ্যমন্ত্রী খেলা হবে স্লোগান তুলেছেন। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ পাল্টা দিয়ে বলেন, আসলে উনি খেলা শেষ করতে গিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়েছে খেলা শেষ করতে। যে ভাষা উনি ব্যবহার করেছেন তা উত্তরপ্রদেশের মানুষ ভালোভাবে নেবেন না। ভালোভাবে নেবেন না প্রধানমন্ত্রী মোদীজির সমালোচনা।

ওনারা ভেবেছিলেন কিছু ছাত্র মারা যাবে ইউক্রেনে
মোদীর বিরুদ্ধে মমতা বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রদের ফেরানোর বদলে আমাদের প্রধানমন্ত্রী জনসভা, মিটিং-মিছিলে ব্যস্ত। এ প্রসঙ্গে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মোদীজি ভারতীয় ছাত্রদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসছেন। আসলে ওনারা ভেবেছিলেন কিছু ছাত্র মারা যাবে ইউক্রেনের যুদ্ধে। তারপর রাস্তায় নেমে আন্দোলন করবেন ওঁরা।

মুখ্যমন্ত্রীকে ওসব নিয়ে ভাবতে হবে না, বললেন দিলীপ
দিলীপ ঘোষ বলেন, প্রায় ২০ হাজার ভারতীয়কে সুরক্ষিত অবস্থা দেশে ফিরিয়েছেন নরেন্দ্র মোদী। ১৮ থেকে ১৯টি বিমান যাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। মুখ্যমন্ত্রীকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমাদের প্রধানমন্ত্রী সে জন্য যথেষ্ট। ছাত্রছাত্রী-অভিভাবকরা সবাই প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। তাঁরা সুরক্ষিতভাবে দেশে ফিরবেন।












Click it and Unblock the Notifications