মমতা বন্দ্যোপাধ্যায় পাগল মুখ্যমন্ত্রী থাকার জন্য, উপনির্বাচন প্রসঙ্গে একহাত দিলীপ ঘোষের
মমতা বন্দ্যোপাধ্যায় পাগল মুখ্যমন্ত্রী থাকার জন্য, উপনির্বাচন প্রসঙ্গে একহাত দিলীপ ঘোষের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে যাচ্ছেন বাংলায় উপনির্বাচন করতে না পেরে। বুধবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একহাত নিলেন মুখ্যমন্ত্রীকে। বাংলায় উপনির্বাচন না করতে পেরে শান্তি পাচ্ছেন না তিনি। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারেবন না ভেবেই পাগল হয়ে যাচ্ছেন। তাই তিনি এত তদ্বির শুরু করেছেন উপনির্বাচনের জন্য।

উপনির্বাচন নিয়ে যতটা তৎপর, পুরভোট নিয়ে নয়
উপনির্বাচন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় তৃণমূল উপনির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী স্বয়ং উপনির্বাচন নিয়ে যতটা তৎপরতা দেখাচ্ছেন, তার কিয়দংশ দেখাচ্ছেন না পুরভোট নিয়ে। তা নিয়েই কটাক্ষের সুর দিলীপ ঘোষের গলায়

মমতা বন্দ্যোপাধ্যায় পাগল মুখ্যমন্ত্রী থাকার জন্য
তিনি বলেন, করোনা নিয়ে যখন বিশেষজ্ঞরা সচেতন থাকতে বলছেন, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী উপনির্বাচন সংঘটিত করতে পাগল হলে উঠেছেন। আসলে তিনি পাগল মুখ্যমন্ত্রী থাকার জন্য। তাই করোনা বাড়ে বাড়ুক, তিনি নির্বাচন চাইছেন। সময় যত এগিয়ে চলেছে, ততই নির্বাচন করার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন তিনি। বারবার দরবার করছেন নির্বাচন কমিশনে।

করোনায় সচেতন কেন্দ্র, রাজ্যের মুখ্যমন্ত্রী পাগল নির্বাচনে
দিলীপ ঘোষের কথায়, বিজেপি করোনা সম্পর্কে সচেতন। তাই সারা দেশে প্রতি বুথে দুজনকে নিয়োগ করেছেন। চার লক্ষ ভলেন্টিয়ার মানুষকে সতর্ক কর। কেন্দ্রীয় সরকারও করোনা সচেতনতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। শুধু এখানকার মুখ্যমন্ত্রী নির্বাচন করার জন্য পাগল হয়ে যাচ্ছেন, কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে মমতাকে তোপ দিলীপের
দিলীপবাবু এদিন শিক্ষিকাদের আত্মহত্যার চেষ্টা নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। কোথায় তিনি মহিলাদের সম্মান বাড়ানোর কথা ভাববেন, না মহিলাদের হেনস্থা করছেন। এর থেকে লজ্জার আর দুর্ভাগ্যের আর কী আছে। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে ৫ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য স্বত্বপ্রণোদিত মামলা রুজু করা হয়।

সরকাররে বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার বিরুদ্ধে মামলা
দিলীপ ঘোষের কথায়, এ রাজ্যে সব থেকে কম বেতন পান শিক্ষকরা। দীর্ঘদিন ধরে তাদের ডিএ বাড়ানো হয়নি। তার উপর তাদের বদলি অন্যায়। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। সরকাররে বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। দিলীপ ঘোষ শিক্ষিকাদের আন্দোলনের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি।

রিমঝিম মিত্রের দলত্যাগের সম্ভাবনায় দিলীপের বার্তা
এদিন বিজেপি নেত্রী রিমঝিম মিত্রের দলত্যাগের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেকে ছেড়ে গিয়েছেন, কাউকে অসম্মান করা হয়নি। তারপরও কেউ যদি মনে করেন সম্মান পাচ্ছেন না, কী আর করা যাবে। দলে প্রতিটা কর্মীকেই সম্মান দেওয়া হয়, সকলকে সমান গুরুত্ব দেওয়া হয়।

কারও যদি ভালো না লাগে তিনি দল ছাড়তেই পারেন
পরক্ষণেই তিনি বলেন, যাঁদের নির্বাচনের পর দেখা যায়নি, তাঁদের সম্মান-অসম্মানের কথা আসছে কী করে? যিনি এই অভিযোগ করেচেন, তিনি তো আগেই হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন। কারও যদি ভালো না লাগে তিনি দল ছাড়তেই পারেন। এতে দলের কোনও ক্ষতি হবে না। দলের কিছু যায় আসে না এই দলবদলেও, এদিন তা স্পষ্ট করে দেন বিজেপি রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications