সিপিএমকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

মোদী-মমতার বিষয়টি সামনে আসার পর থেকেই বিরোধীরা বিশেষ করে বাম এবং কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি। এই প্রসঙ্গে মুখ খুলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন।

এক অরাজনৈতিক সাক্ষাৎকারে বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। রাজনৈতিক দূরত্ব যাই থাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর প্রতি সৌজন্যতা দেখিয়ে এসেছেন তা এই সাক্ষাৎকারের মাঝে তুলে ধরেছেন মোদী।

সিপিএমকে কটাক্ষ করে মমতার পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিবছর নিজে বেছে তাঁকে কুর্তা পাঠান দিদি। এমনকী মিষ্টিও পাঠান। এই রাজনৈতিক সৌজন্য অনেকদিন ধরেই দেখিয়ে আসছেন মমতা। এক্ষেত্রে মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও উল্লেখ করেছেন। মোদী বলেন, শেখ হাসিনা সুদূর বাংলাদেশ থেকে তার জন্য মিষ্টি পাঠান।

মোদী-মমতার বিষয়টি সামনে আসার পর থেকেই বিরোধীরা বিশেষ করে বাম এবং কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি। এই প্রসঙ্গে মুখ খুলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, দুই দলের রাজনৈতিক লড়াই যতই থাক, সৌজন্য রাজনীতিতে এখনও প্রয়োজন আছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা দিলীপ ঘোষের গলায় ঝরে পড়েছে।

পাল্টা সিপিএমকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছেন বাংলায় বিভেদের রাজনীতি বামেরা আমদানি করেছে। এই রাজনীতির তিনি সমর্থক নন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সৌজন্য দেখিয়েছেন সেই সৌজন্য রাজনীতিতে তৈরি হওয়া উচিত।

এক্ষেত্রে দিলীপ নিজের উদাহরণ টেনে বলেছেন, আমি রাজনৈতিক সহকর্মী ও বিপক্ষদের সঙ্গে গিয়ে বসে আড্ডা মারি, কথা বলি। তাঁদের সঙ্গে সময় কাটাই। এই রাজনৈতিক সৌজন্য বাংলায় প্রয়োজন আছে। বাম আমলে যা হয়েছে সেই ভেদাভেদের রাজনীতি আর প্রয়োজন নেই। ফলে এক্ষেত্রে দিলীপ ঘোষ নিজেও বাম কংগ্রেসকে কটাক্ষ করে রাজনৈতিক বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+