ব্যারাকপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার অর্জুন ঘনিষ্ঠ নেতা, বিজেপি সাংসদের পাশে দাঁড়ালেন দিলীপ
ব্যারাকপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার অর্জুন ঘনিষ্ঠ নেতা, বিজেপি সাংসদের পাশে দাঁড়ালেন দিলীপ
ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় অর্জুন সিংয়ের দিকে আঙুল তুলেছে শাসক দল। এই ঘটনায় দলীয় সাংসদের পাশে দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি রবিবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন, ব্যারাকপুরে বোমা পড়েই অর্জুন সিংয়ের নামে অভিযোগ করা হয়। অর্জুন কোনও এজেন্সি চালান না। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুন। তবেই সত্যিটা প্রকাশ্যে আসবে।

তৃণমূল নেতা খুন
গতকাল রাতে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজমুদারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে রাস্তায় আটকে গুলি চালায় দুষ্কৃতিরা। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র িদয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে ইছাপুর রাইফেল ফ্যাক্টারির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের হাসপাতালে। সেখানে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

অভিযোগের তির অর্জুন সিংয়ের দিকে
ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বিজন মুখোপাধ্যায়ের সঙ্গে কয়েকদিন আগে গণ্ডগোল হয়েছিল গোপাল মজুমদারের। সেকারণেই অর্জুন সিং দুষ্কৃিত দিয়ে তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করিয়েছে। এই ঘটনায় অর্জুন সিংয়ের হাত রয়েছে বলে দাবি তৃণমূলের। ইতিমধ্যেই এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম বিজন মুখোপাধ্যায়।

পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ
ব্যারাকপুরে অর্জুন সিংয়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের অভিযোগ। পল্টা অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, অর্জুন কোনও এজেন্সি চালান না, যে ব্যারাকপুর বোম পড়লে বা খুন হলেই তাঁর নাম জড়াতে হবে। বরং পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক বলেই দাবি করেছেন তিনি। যদিও যাঁকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনি অর্জুন ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

পাল্টা দাবি অর্জুন সিংয়ের
অর্জুন সিং অভিযোগ করেছেন তদন্ত না করেই কী করে একজনকে আটক করা হচ্ছে? ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী রয়েছে। এ টিম, বি-টিম দুই দলের মধ্যে ঝগড়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে কোনও গণ্ডগোল হয়নি। উল্টে বিজয়ের উপর হামলা করা হয়েছে। অর্জুন সিং আরও অভিযোগ করেছেন, রাইফেল ফ্যাক্টরির ঠিকাদারি নিয়ে গন্ডোগোলের কারণেই এই ঘটনা। সেখানে দেনাপাওনা নিয়ে বচসার জেরেই নিজেদের লোকেদের দিয়ে খুন করানো হয়েছিল। বিজেপির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications