এক হয়ে লড়াইয়ের শপথ, প্রদীপ জ্বালিয়ে জানালেন দিলীপ ঘোষ

এক হয়ে লড়াইয়ের শপথ, প্রদীপ জ্বালিয়ে জানালেন দিলীপ ঘোষ

কোটি কোটি মানুষ প্রদীপ জ্বালিয়ে এক হয়ে লড়াই করার শপথ গ্রহণ করলেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার রাত নটা বাজতেই সল্টলেকে নিজের বাসভবনে প্রদীপ জ্বালালেন তিনি।

কোটি কোটি মানুষ প্রদীপ জ্বালিয়ে এক হয়ে লড়াই করার শপথ গ্রহণ করলেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার রাত নটা বাজতেই সল্টলেকে নিজের বাসভবনে প্রদীপ জ্বালালেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার পাড়ার সবাই দেখতে পাচ্ছি প্রদীপ জ্বালিয়েছেন। মানুষ অনেকদিন ধরে ঘরবন্দি রয়েছে

তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার পাড়ার সবাই দেখতে পাচ্ছি প্রদীপ জ্বালিয়েছেন। মানুষ অনেকদিন ধরে ঘরবন্দি রয়েছে। এমন সময়ে এই কর্মসূচী প্রমাণ করলো করোনার সঙ্গে লড়াইয়ে গোট দেশের মানুষ এক হয়েছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাশাপাশি দলের অনান্য নেতারাও এদিন তার নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন।

রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার স্ত্রী ও কন্যাকে নিয়ে প্রদীপ জ্বালিয়েছেন। কলকাতায় নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি আবার প্রদীপ জ্বালিয়ে গান করছেন তার পরিবারের সকল সদস্যদের সঙ্গে। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুচোঁখ অালোয় ভরো প্রভু গানটি গাইলেন অগ্নিমিত্রা পল। এছাড়াও দলের সাধারন সম্পাদক প্রতাপ ব্যানার্জিও নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়ে করোনার থেকে মুক্তি চাইলেন।

দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বিশেষ প্রার্থনা করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। তিনি বলেন প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশের সঙ্গে রাজ্যের মানুষ সারাদিয়েছেন। মানুষ প্রমান করছে করোনার সঙ্গে লড়াইয়ের যুদ্ধ সবার। রাষ্ট্রের সৈনিক হিসেবেই সারা দেশের মানুষ একহয়ে লড়াই করবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+