অবিশ্বাসে মরার চেয়ে গোমূত্র খেয়ে মরা ভালো, ফের বিতর্কে দিলীপ
অবিশ্বাসে মরার চেয়ে গোমূত্র খেয়ে মরা ভালো, ফের বিতর্কে দিলীপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছিলেন, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক বেরোয়নি। তাই সচেতন ও সতর্ক থাকতে হবে সকলকে। কিন্তু মোদীর ভাষণের কয়েক ঘন্টার মধ্যেই ঠিক তাঁর উল্টোপথে হাঁটলেন তাঁরই দলের নেতা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এদিন গোমূত্র প্রসঙ্গ আসতেই দিলীপ ঘোষ বলেন, অবিশ্বাস করে মরার চেয়ে বিশ্বাস নিয়ে বেঁচে থাকা ভালো। গোমূত্র অনেকেই খায়। আমিও খেয়েছি। আগেকারদিনে তো মা-ঠাকুমারা বিভিন্ন জড়িবুটি খাইয়ে আমাদের সুস্থ করে তুলতো। তাই গোমূত্র, নিমপাতা খেয়ে যদি কেউ সুস্থ থাকে, তাতে সমস্যা কোথায়?"
পাশাপাশি, দিলীপ ঘোষ বলেন শনিদেবের কোপ এটা। ২৫ মার্চ পর্যন্ত যা ভয়ানক হতে পারে। আগামীকাল, রবিবার প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে জনতা কার্ফু সফল করার আবেদন করেন দিলীপ ঘোষ। তিনি নিজেও বাড়ি থেকে বেরোবেন না। সল্টলেকে নিজের বাড়িতেই বিকাল পাঁচটায় পাঞ্চজন্য শঙ্খও বাজাবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications