এখন চমকালে এমন চমকাবো সাত দিন কিছু শুনতে পাবেন না, তৃণমূলকে পাল্টা শাসালেন দিলীপ ঘোষ

এখন চমকালে এমন চমকাবো সাত দিন কিছু শুনতে পাবেন না, তৃণমূলকে পাল্টা শাসালেন দিলীপ

দুর্গাপুরে জনতার দরবারে তৃণমূল কংগ্রেসের নেতদের উপর ফুঁসে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাসক দলের নেতাদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন এবার চমকালে এমন চমকাবো যে সাত দিন কিছু শুনতে পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন আক্রমণ শানিয়েছেন দিলীপ।

তৃণমূলকে আক্রমণ

তৃণমূলকে আক্রমণ

দুর্গাপুরে জনতার দরবারে তৃণমূলের নেতা-কর্মীদের দুর্নীতি নিয়ে ফের একবার আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন দুর্গাপুরে একাধিক জায়গায় বিজেপি কর্মীদের চমকানো হচ্ছে। েশাসক দলেন নেতাদের পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন। এবার চমকালে এমন চমকাবো যে ভিরমি খেয়ে যাবে, সাতদিন কিছু শুনতে পাবে না।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন দিলীপ। তিনি কটাক্ষ করে বলেছেন দিদিমনি এখন মাখনের মত মসৃণ সুরে কথা বলছেন। তাঁর নেতাদেরও সুর নরম হয়ে গিয়েছে। হাতজোর করে ক্ষমা চাইছেন তাঁরা। কিন্তু মানুষ তাঁদের ক্ষমা করবেন না বলে জানিয়েছে দিলীপ।

দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছে

দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছে

দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছে শাসক দলের নেতা মন্ত্রীরা। এমনই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়লা খনি থেকে বালি খাদান সর্বত্র চলছে সিন্ডিকেট রাজ। একুশে দুর্নীতি মুক্ত সরকার গড়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

লাশের উপর রাজনীতি করছে তৃণমূল

লাশের উপর রাজনীতি করছে তৃণমূল

হেমতাবাদে বিজেপি বিধায়ককে খুন করা হয়েছে। আর সেই ঘটনাকে আত্মহত্যা নাম দিয়ে সাজানো হচ্ছে মামলা। পুলিসই বিধায়কের জামার পকেটে সুইসাইড নোট রেখে দিয়েছিল বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+