বাইরে থেকে বিস্ফোরক, উগ্রপন্থী আসছে বাংলায়, মালদহ বিস্ফোরণ নিয়ে আক্রমণ দিলীপের
বাইরে থেকে বিস্ফোরক, উগ্রপন্থী আসছে বাংলায়, মালদহ বিস্ফোরণ নিয়ে আক্রমণ দিলীপের
মালদহে সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমানে ছিলেন তিনি। মালদহের ঘটনা শোনার পর বিজেপির রাজ্যসভাপতি মমতা সরকারকে আক্রমণ করে বলেছেন, বাংলা বোমা-বন্দুকের কারখানা হয়ে গেছে। বাইরে থেকে বিস্ফোরক আসছে, উগ্রপন্থী আসছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

মালদহে কারখানায় বিস্ফোরণ
মালদহের সুজাপুরে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে আজ। বিস্ফোরণ মারা গিয়েছেন ৫ জন শ্রমিক। গোটা কারখানাটাই ধ্বংস হয়ে গিয়েছে। কীভাবে এই তীব্র বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সেখানে গিয়ে এলাকা পরিদর্শন করেছেন। কথা বলেছেন পুলিস প্রশাসনের সঙ্গে।

আক্রমণ দিলীপের
মালদহে প্লাস্টিকের কারখানার বিস্ফোরণকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ বিজেপি। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন এই ঘটনার নেপথ্যে জঙ্গিদের হাত রয়েছে। বাংলা বোমা-বন্দুকের কারখানা হয়ে গেছে। বাইরে থেকে বিস্ফোরক আসছে, উগ্রপন্থী আসছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কেবল বিজেপিকে আটকাতেই ব্যস্ত মমতা সরকার। এমনই অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে মুর্শিদাবাদে জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনা নিয়েও আক্রমণ শানিয়েছিলেন দিলীপ ঘোষ।

এনআইএ তদন্তের দাবি
মালদহ বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন জঙ্গি কার্যকলাপ না চললে এতো বড় বিস্ফোরণ ঘটা সম্ভব নয়। একই সঙ্গে গরুপাচার কাণ্ড নিয়েও মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। বিজেপি গরু পাচারের ঘটনায় প্রথম থেকেই তৃণমুূলের নেতাদের যোগ রয়েছে বলে অভিযোগ করে চলেছেন।

জামিন নিলেন দিলীপ
আজ বর্ধমান আদালতে জামিন নিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে পুলিসকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার প্রেক্ষিতেই বর্ধমান আদালতে হাজিরা দিয়ে জামিন নেন তিনি। তবে পুলিসকে নিয়ে আক্রমণ করতে ছাড়েননি।












Click it and Unblock the Notifications