'লকডাউনের নামে প্রহসন চলছে বাংলায়', ফের মমতাকে খোঁচা দিলীপের

'লকডাউনের নামে প্রহসন চলছে বাংলায়', ফের মমতাকে খোঁচা দিলীপের

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা রাজ্যের কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করে লকডাউন শুরু করেছে রাজ্য সরকার। প্রথম দিনেই লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীরে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন মিটিং, মিছিল জমায়েত সবই চলছে রাজ্যে। লকডাউনের নামে প্রহসন হচ্ছে।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

রাজ্যে কন্টেইনমেন্ট জোনে লকডাউন শুরু হওয়া নিয়ে ফের মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, 'রাজ্যে লকডাউনের নামে প্রহসন চলছে। মানুষ বুঝে গিেয়ছে লকডাউন মুখেই। কাজে কিছুই হবে না। শাসক দলই লকডাউন মানেনি এখন সাবধান করে কী হবে।'

লকডাউন রাজ্যে

লকডাউন রাজ্যে

করোনা সংক্রমণ রুখতে ফের রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করে চলছে লকডাউন। যদিও সকাল থেকে কন্টেইনমন্ট জোনেও লকডাউনের েতমন প্রভাব দেখা যায়নি। শেষে পুলিস নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। মাস্ক না পরেই রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ।

লকডাউন মানেনি শাসকদলই

লকডাউন মানেনি শাসকদলই

বিজেপির রাজ্য সভাপতি আগেই অভিযোগ করেছিলেন কেন্দ্রের জারি করা করা লকডাউন মানেনি শাসক দলই। তখন বিশেষ শ্রেণির লোকেদের সুবিধা দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি মমতার হাতের বাইরে বেরিয়ে গিেয়ছে বুঝতে পেরেই লকডাউনের পথে হাঁটছেন মমতা। কিন্তু এখন মানুষ আর তাঁর কথা শুনছেন না বলে অভিযোগ করেছেন দিলীপ।

মিটিং মিছিল চলছে অবাধে

মিটিং মিছিল চলছে অবাধে

লকডাউনের মধ্যেও শাসক দলের মিটিং মিছিল থামেনি। অবাধে চলছে জমায়েত এমনই অভিযোগ করেছেন তিনি। মাউক বাজিয়ে মিটিং করছে শাসক দল। আর মুখে লকডাউনের কথা বলছে। মমতা সরকারের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানিয়েছেন দিলীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+