হাথরাস ঢাকতে বাংলার জঙ্গি যোগ নিয়ে সরব দিলীপ ঘোষ, কী সাফাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি

হাথরাস ঢাকতে বাংলার জঙ্গি যোগ নিয়ে সরব দিলীপ, কী সাফাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি

হাথরাস ধর্ষণ কাণ্ড অস্বস্তি বাড়িয়েছে বিজেপি শিবিরের। একের পর এক ভুল পদক্ষেপে রাজনৈতিক মহলে আরও কোণঠাসা হতে শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। তার আঁচ এসে পড়েছে বঙ্গেও। একুশের ভোেটর আগে বিজেপির নৈরাজ্যের শাসন নিয়ে সরব হয়েছে শাসক দল। শাক দিয়ে মাছ ঢাকতে এবার ময়দানে নেমেছেন বঙ্গবিজেপির নেতারা। হাথরাস থাককে বাংলার জঙ্গি যোগ নিয়ে সরব হয়েছেন তিনি।

দিলীপের পাল্টা সাফাই

দিলীপের পাল্টা সাফাই

হাথরাস নিয়ে যখন তোলপাড় চলছে গোটা দেশে। ঠিক তখনই খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদ ধামা চাপা দিতে বাংলার জঙ্গি যোগ নিয়ে সরব হয়েছেন তিনি। উল্টে বাংলাতেই পাড়ায় পাড়ায় ধর্ষণ চলে বলে আক্রমণ শানিয়েছেন তিনি। হাথরাসের দোষীরা ঠিক শাস্তি পাবে। কিন্তু যাঁরা এই নিয়ে রাজনীিত করছেন তাঁরা একবার দেখুন বাংলায় কী ঘটছে। জঙ্গিদের ডেরা হয়ে দাঁড়িয়েছে বাংলা। শ্মশানের শান্তি বিরাজ করছে বাংলায়। পাড়ায় পাড়য় হচ্ছে ধর্ষণ।

জঙ্গিদের ডেরা বাংলা

জঙ্গিদের ডেরা বাংলা

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন বাংলা জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে। আর এই অনুপ্রবেশের মূলে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদত। বাদুড়িয়া, বসিরহাট, রানিগঞ্জ আসানসোল, ধূলাগড়ে দাঙ্গা হচ্ছে। কেন দাঙ্গা হচ্ছে সে প্রশ্নের উত্তর শাসক দলের কাছে নেই বলে আক্রমণ শানিয়েছেন দিলীপ।

ডেরেকের উপর হামলা

ডেরেকের উপর হামলা

উত্তর প্রদেশের হাথরাসে যাওয়ার পথে তৃণমূল সাংসদদের বাধা দেয় উত্তর প্রদেশ পুলিস। তারপরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিধায়করা। পুলিস অবস্থান তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিসের ধাক্কায় মাটিতে পড়ে যান ডেরেক ও ব্রায়েন। মহিলা সাংসদের সঙ্গেও পুলিস অশালীন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

তৃণমূলের আক্রমণ

তৃণমূলের আক্রমণ

হাথরাসের ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেছেন যোগী সরকার যদি ভুল কিছু না করে থাকেন তাহলে হাথরাসে যেতে বাধা দিচ্ছেন কেন। রাজ্যপাল এখন কেন চুপ করে রয়েছেন আক্রমণ শানিয়েছেন ফিরহাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+