অনুপমের অনুব্রত-শরণে সৌজন্য দেখছেন না দিলীপ, প্রার্থীকে শোকজ করে কড়া বার্তা

রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন যখন যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই জমে উঠেছে, তখনই সৌজন্যের মোড়কে অনুব্রত সকাশে অনুপমের সাক্ষাৎ বাংলার রাজনীতিকে অন্য মাত্রা দিল।

রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন যখন যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই জমে উঠেছে, তখনই সৌজন্যের মোড়কে অনুব্রত সকাশে অনুপমের সাক্ষাৎ বাংলার রাজনীতিকে অন্য মাত্রা দিল। ফের অনুপমের পাল্টি খাওয়ার সম্ভাবনা উসবে দিল ভোটের মধ্যেই। একজন বিজেপি প্রার্থী হিসেবে অনুপমের এই পদক্ষেপ ভালোভাবে নিচ্ছে না বিজেপি, তা বুঝিয়েই দিলেন দিলীপ ঘোষ।

অনুপমের অনুব্রত-শরণে শোকজ করে কড়া বার্তা দিলীপের

বিজেপির পক্ষ থেকে শোকজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেল যাদবপুরের দলীয় পার্থীকে। শীঘ্রই তাঁকে শো-কজ লেটার পাঠানো হবে। এদিন রাজ্য বিজেপি পার্টি অফিসে অনুপমের কড়া সমালোচনা করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ কথা জানান।

অনুপমের অনুব্রত-শরণে শোকজ করে কড়া বার্তা দিলীপের

তিনি বলেন, লোকসভা ভোট চলছে। তিনি একজন প্রার্থী। ভোটের মধ্যে এই কাজ করা তাঁর উচিত হয়নি। অনুপমের এই কাজ করার আগে ভাবা উচিত ছিল, এর ফলে সাধারণকর্মীদের মনোবল ধাক্কা খাবে। যাঁরা রক্তজল করে তাঁর জন্য খাটছেন, তাঁদের কাছে কী বার্তা গেল, তিনি ভাববেন না! এরপরই অনুপমকে শোকজের সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, অনুপম কয়েকদিন আগেই যাদবপুরের বিজেপি কর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন। এদিকে অনুপমের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এদিন অনুপম বুঝিয়েই দিলেন যাদবপুরে তাঁর কোনও আশা নেই। তাই তিনি ভবিষ্যতের রাস্তা পরিষ্কার করে রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+