Dilip Ghosh: ২৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত সময়, মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্যে দিলীপকে শোকজ কমিশনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিকে কুমন্তব্যের জের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস কমিশনে অভিযোগ জানিয়েছিলেন দিলীপের বিরুদ্ধে। তারপরেই এই কড়া পদক্ষেপ করা হয়। আগামী ২৯ মার্চ বিকেল ৫টা পর্যন্ত তাঁকে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন এবার প্রথমে রাজনৈতিক নেতা এবং প্রার্থীদের প্রচারের ভাষা নিয়ে সতর্ক হতে বলেছিলেন। কিন্তু ভোট ঘোষণার পর থেকেই গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অপরকে বেলাগাম ভাষায় আক্রমণ করে চলেছেন। দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পাশাপাশি কংগ্রেসের সুপ্রিয়া সুলেকেও শো কজ করেছে নির্বাচন কমিশন।

Dilip Ghosh

সুপ্রিয়া সুলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগ রয়েছে। মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে যৌনকর্মী বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। তারপরেই মহিলা কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল সুপ্রিয়া সুলের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিয়া সুলেকেও একই সঙ্গে শোকজ করা হয়েছে।

গতকাল দুর্গাপুরে প্রচার করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কু মন্তব্য করেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে সরব হয় শাসক দল। সংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপ ঘোষকে নারী বিদ্দেষী বলে মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ এবং বিজেপি নেতারা যেভাবে মহিলাদের অপমান করেন তাতেই স্পষ্ট তাঁরা কতটা সম্মান করেন মহিলাদের।

তারপরেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন। এদিকে দিলীপ ঘোষ বলেছিলেন যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলছেন তাঁরা শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে কী বলেছিল ভুলে গিয়েছেন। দিলীপের পাল্টা জবাবে কুণাল ঘোষ বলেছেন শুভেন্দু অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

এদিকে আজ সকালে দুর্গাপুরে প্রচারে গিয়ে মহিলাদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। যাঁকে গতকাল থেকে নারী বিদ্বেষী বলে নিশানা করে চলেছিল তৃণমূল কংগ্রেস বুধবার সকাল থেকে তিনি মহিলাদের সঙ্গে প্রচার সেরেছেন। কাউকে মা বলে প্রণাম করেছেন তো কাউকে বোন বলে ভোট প্রার্থনা করেছেন। মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরিয়ে এনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা বিজেপির বড় চমক। দিলীপ নিজেও প্রথমে রাজি ছিলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+