৩ হাজার টাকার জন্য মমতাকে খোলা চিঠি দিলীপের! করোনা-সংকটে মোক্ষম বাণ

কেন্দ্রের কোনও প্রকল্পের সুবিধাই রাজ্যবাসী পাচ্ছেন না। রাজ্যবাসীকে তা পেতে দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেতে দিচ্ছে না বাংলার মা-মাটি-মানুষের সরকার।

কেন্দ্রের কোনও প্রকল্পের সুবিধাই রাজ্যবাসী পাচ্ছেন না। রাজ্যবাসীকে তা পেতে দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেতে দিচ্ছে না বাংলার মা-মাটি-মানুষের সরকার। খোলা চিঠিতে এমনটাই অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই খোলা চিঠিতেই রাজ্যের মানুষের জন্য রাখলেন আবেদন।

দুটি প্রকল্পের টাকা মাঠে মারা যাচ্ছে

দুটি প্রকল্পের টাকা মাঠে মারা যাচ্ছে

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ বাক্যবাণ হেনে দিলীপ ঘোষ বলেন, কেন্রীপেয় সরকারের পাঠানো টাকা কাজে লাগানোর কোনও চেষ্টা করছে না রাজ্য সরকার। এই কঠিন সময়েও রাজয কোট ধরে বসে আছে, তারা কেন্দ্রের প্রকল্প বাংলার বুকে শুরু করবেন না। তাই দুটি প্রকল্পের টাকা মাঠে মারা যাচ্ছে এসেও।

রেশনের সঙ্গে তিন হাজার টাকা দেওয়ার দাবি

রেশনের সঙ্গে তিন হাজার টাকা দেওয়ার দাবি

দিলীপ ঘোষের অভিযোগ, কেন্দ্রের পাঠানো চাল বাংলার রেশনে দেওয়া হচ্ছে না। দিল্লির সরকারের বদনাম করতে এফসিআই গোডাউনের চাল বদলে দেওয়া হচ্ছে রাজ্যে। এই চাঞ্চল্যকর অভিযোগ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি রাজ্য রেশনের সঙ্গে সঙ্গে প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়া হোক।

কেন্দ্রের প্রকল্পের টাকা পাচ্ছেন না রাজ্যবাসী

কেন্দ্রের প্রকল্পের টাকা পাচ্ছেন না রাজ্যবাসী

তিনি বলেন, এ রাজ্যের এমনই অবস্থা মানুষ খেতে না পেয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন। তাঁরা রেশন পাচ্ছেন না। শাসক দলের নেতারা তা লউট করে নিয়ে সাধু সাজছে কিছু মানুষের কাছে। কেন্দ্রের রেশনও পাচ্ছেন না রাজ্যবাসী। কেন্দ্রের প্রকল্পের টাকা পাচ্ছেন না রাজ্যের কৃষকরা।

পরিসংখ্যান চেপে রাখবেন না মুখ্যমন্ত্রী

পরিসংখ্যান চেপে রাখবেন না মুখ্যমন্ত্রী

দিলীপ ঘোষ বলেন, রাজ্যে সেভাবে করোনা টেস্ট হচ্ছে না। ফলে আক্রান্ত বাড়ছে কম, মৃত্যু বেড়ে যাচ্ছে বেশি। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রাজ্যকে বাঁচাতে আর পরিসংখ্যান চেপে রাখবেন না। প্রকৃত সংখ্যা সামনে আনুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+