বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! 'আর একবার মোদী সরকার' স্লোগান দিলীপের

২০১৯ ও ২০২১ সালকে ভাগ্য পরিবর্তনের সাল বলে ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার আসানসোলে বিজেপির বিশেষ বৈঠকে তিনি বলেন, ২০১৯-এ আমরা ২২টি আসন টার্গেট করেছি।

২০১৯ ও ২০২১-কে বাংলার ভাগ্য পরিবর্তনের সাল বলে ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসানসোলে বিজেপির বিশেষ বৈঠকে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রাজ্যে পরিবর্তনের শপথ নিতে আর্জি জানালেন। তিনি বলেন, ২০১৯-এ আমরা ২২টি আসন টার্গেট করেছি। মোদীর সভার আগে যে রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেখানে স্লোগান হবে আর একবার মোদী সরকার।

বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! আর একবার মোদী সরকার স্লোগান দিলীপের

দিলীপ ঘোষ বলেন, আমরা শুধু ২০১৯-এই নয় ২০২১-এর দিকেও সমান নজর দিয়েছি। ২০২১-এর টার্গেট বাংলায় পরিবর্তন আনা। এই দুই সালকে আমরা বাংলার ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছি। বিজেপির এই উদ্দেশ্যকে সফল করার দায়িত্ব নিয়েছি আমরা। নরেন্দ্র মোদী-অমিত শাহদের স্বপ্ন সফল করব আমরা কর্মীরাই।

একুশের মঞ্চে তৃণমূলের ব্রিগেড ঘোষণার অদ্যাবধি পরেই বিজেপি পাল্টা ব্রিগেডের ডাক দিয়েছিল। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রাক্কালে মোট চারটি রথ বের হবে রাজ্যে। সারা রাজ্য পরিভ্রমণ করবে এই চার রথ। বাংলায় তৃণমূলের অপশাসনের মুক্তি দিতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার বার্তা বহন করবে এই রথ। তারপর নরেন্দ্র মোদীর সভায় এই চার রথ মিলিত হবে।

দিলীপ ঘোষ বলেন, এই মুহূর্তে বিজেপিকে ঘিরে বাংলার রাজনীতি আবর্তিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বিজেপি উত্থানে। বর্তমান গতিপ্রকৃতি যা তাতে ২২ নয় আমরা ৪২টি আসনেই লড়াইয়ের জায়গায় চলে এসেছি। পঞ্চায়েতে আমরা কিঞ্চিৎ নমুনা রেখেছি। জঙ্গলমহল থেকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছি তৃণমূলকে। এবার টার্গেট লোকসভা। আর একবার মোদী সরকার আনার জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পুজোর পরই অন্য চিত্র দেখতে পাবেন বাংলার রাজনীতির। আমার বিশ্বাস তৃণমূলের এমপিরা এবার হাওয়া খাবেন, আর মোদীজির হাত শক্ত করতে বাংলা থেকে বিজেপির নির্বাচিত সদস্যরাই যাবেন দিল্লিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+