তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পথে আরও এক বিধায়ক! দিলীপ বললেন ‘স্পেশাল’ দলবদল
দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন চর্চায়। এতদিনে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। মুকুল রায়ের সঙ্গে তাঁর দাদা-ভাইয়ের সম্পর্ক।
দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন চর্চায়। এতদিনে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত। মুকুল রায়ের সঙ্গে তাঁর দাদা-ভাইয়ের সম্পর্ক। অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেওয়ার আগে সব্যসাচী দত্তকে স্বাগত জানালেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সব্যসাচীর দলবদল অবশ্যই স্পেশাল
দিলীপ ঘোষ বলেন, আমি শুনেছি সব্যসাচী যোগদান করছেন আমাদের দলে। আমার সঙ্গে তাঁর কথা হয়নি। তবে তাঁকে স্বাগত জানাচ্ছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় বড় মঞ্চে তিনি যোগদান করছেন, আরও গুরুত্ব বেড়ে যাবে সভার। তাঁর এই দলবদল অবশ্যই স্পেশাল।

তৃণমূল ছেড়ে বিজেপির পথে
এছাড়া তিনি বলেন, এখন তো অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিতে চাইছেন। তাই সব্যসাচী দত্তের দলবদলের মতো অন্যদের দলবদলও স্পেশাল। বিজেপির কাছে এখন সবাই স্পেশাল। পুজোর মুখে সব্যসাচীর বিজেপিতে যোগদান খুব ভালো খবর। বিজেপি শক্তিশালী হবে তাঁর যোগদান।

দেবীপক্ষের সূচনায় বিজেপির লাভ
মঙ্গলবার সকালে বিজেপিতে একটি মিছিলে যোগ দেবেন সব্যসচী দত্ত। তারপরই তিনি গেরুয়া শিবির যোগ দিতে যাবেন। অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করবেন। দেবীপক্ষের সূচনাতেই তৃণমূল ধাক্কা খেতে চলেছে। বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত।












Click it and Unblock the Notifications