Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি এককভাবে ক্ষমতায় দখলের জায়গায়! তাঁর কনভয়ে হামলাকারী করা, নির্দিষ্ট করলেন দিলীপ ঘোষ

একাধিকবার তাঁর কনভয়ে হামলা হয়েছে। তবে এবারের হামলাটা অন্য রকমের। চায়ে পে চর্চায় গিয়ে দিলীপ ঘোষের অভিযোগ পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের আশ্রয়স্থল হয়ে উঠছে। অন্য রাজ্য থেকে তাড়া খেয়ে তারা এরাজ্যে আশ্রয় নিচ

একাধিকবার তাঁর কনভয়ে হামলা হয়েছে। তবে এবারের হামলাটা অন্য রকমের। চায়ে পে চর্চায় গিয়ে দিলীপ ঘোষের অভিযোগ পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের আশ্রয়স্থল হয়ে উঠছে। অন্য রাজ্য থেকে তাড়া খেয়ে তারা এরাজ্যে আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ (dilip ghosh)।

পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ

পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ

দিলীপ ঘোষের অভিযোগ পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। সেখানে ৩০ থেকে ৩৫ বছর পরে অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গ উগ্রপন্থী আর রোহিঙ্গাদের আশ্রয়স্থল

পশ্চিমবঙ্গ উগ্রপন্থী আর রোহিঙ্গাদের আশ্রয়স্থল

দিলীপ ঘোষের অভিযোগ, পশ্চিমবঙ্গ উগ্রপন্থী আর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। অন্য রাজ্য থেকে তাড়া খেয়ে উগ্রপন্থীরা এই রাজ্যে এসে আশ্রয় নেয়। এব্যাপারে তিনি মুর্শিদাবাদ থেকে একের পর এক আয়কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেফতারের কথা উল্লেখ করেন।

কনভয়ে হামলায় রোহিঙ্গারা জড়িত

কনভয়ে হামলায় রোহিঙ্গারা জড়িত

বিজেপির রাজ্য সভাপতি বলেন, উত্তরবঙ্গে তাঁর কনভয়ে যে হামলা হয়েছে, তার পিছনে বহিরাগতরা জড়িত রয়েছে। তিনি বলেন, হামলাকারীদের মুখগুলো সামনে থেকে দেখলেই বোঝা যাবে, ওরা ভারতীয় নয়, রোহিঙ্গা। তাঁর অভিযোগ, এরাই তৃণমূলের হয়ে ভোট করে এবং তাদেরকে জেতায়। দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের কনভয়ে হামলা

আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের কনভয়ে হামলা

বৃহস্পতিবার দুপুরে মাদারিহাট থেকে ফেরার পথে জয়গাঁয় দিলীপ ঘোষের কনভয়ে হামলা করা হয়। কালো পতাকা আর গোব্যাক স্লোগান দিয়ে শুরু হলেও পরে ২ জায়গায় কনভয়ের ওপর পাথর বৃষ্টি করা হয়। এই হামলায় দিলীপ ঘোষের গাড়ির পাশাপাশি বিজেপির এসসি মোর্চার নেতা কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারির গাড়ি ব্যাপক ক্ষতি হয়। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছিলেন, শহিদ হওয়ার চেষ্টা করছে তৃণমূল।

তৃণমূল গেলে বাংলায় শান্তি ফিরবে

তৃণমূল গেলে বাংলায় শান্তি ফিরবে

দিলীপ ঘোষ বলেন. তিনি শুনেছেন, জঙ্গিদের হিটলিস্টে একনম্বরে রয়েছে তাঁর নাম। তবে ভয় পেলে চলবে না। এই সরকার গেলে বাংলায় শান্তি ফিরবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। ফিরহাদ হাকিমের তাঁকে আক্রমণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করছেন। নৈতিকভাবে ক্ষমতা হারিয়েছে তাঁরা। আগামী মে মাসে তারা চলে যাবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

এককভাবে ক্ষমতা দখলের জায়গায় বিজেপি

এককভাবে ক্ষমতা দখলের জায়গায় বিজেপি

দিলীপ ঘোষ দাবি করেন বিজেপি এককভাবে ক্ষমতা দখলের জায়গায় পৌঁছে গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম, তৃণমূল, কংগ্রেস একজোট হয়ে লড়াই করলেও পারবে না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, লোকসভা নির্বাচনে ৪০% মানুষ বিজেপিকে এগিয়ে রেখেছিল। তিনি বলেন, বিজেপি একমাত্র দল যারা আগামী দিনে উন্নয়ন করবে। শুধুমাত্র পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা সম্ভব নয় বলেও তৃণমূলের প্রতি কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+