'উত্তরপ্রদেশ, অসমে বিজেপির সরকার প্রতিবাদীদের কুকুরের মতো গুলি করেছে', সিএএ নিয়ে বিস্ফোরক দিলীপ

'উত্তরপ্রদেশ , অসমে বিজেপির সরকার এই প্রতিবাদীদের কুকুরের মতো গুলি করেছে', সিএএ নিয়ে বিস্ফোরক দিলীপ

বিতর্ক বারবার দানা বেঁধেছিল যে উত্তর প্রদেশ ,অসম, কর্ণাটকে পুলিশের গুলিতেই কি সিএএ-র প্রতিবাদীদের মৃত্যু হয়েছে? যার জবাবে বারবার বহু তত্ত্ব কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পরিস্থিতির চাপে পড়ে পুলিশ প্রশসান গুলি চালাতে বাধ্য হয়েছে বলেও বহু তত্ত্ব উঠে আসে। আর নাগরিকত্ব আইন প্রসঙ্গে ফের একবার সেই প্রসঙ্গকে উত্থাপন করে বিজেপির রাজ্য়সভাপতি দিলীপ ঘোষ।

গুলি করে মারার নিদান

গুলি করে মারার নিদান

রবিবার নদিয়ার রানাঘাটে একটি সভায় ফের একবার নাগরিকত্ব ইস্যু নিয়ে সরব হয়ে যান বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। নিজের বক্তব্যে বিতর্কের ঝড় তুলে তিনি বলেন, ' এই আইনের বিরোধিতা করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের অসম, উত্তর প্রদেশ রাজ্যের মতো গুলি করে, কুকুরের মতো মারা হবে' ।

'এটা কি জমিদারি?' প্রশ্ন দিলীপের

রবিবারের সভায় দিলীপ ঘোষ বলেন, ' এখানে আসা হবে, এখানের খাবার খাওয়া হবে, এখানে থাকা হবে, সম্পত্তি নষ্ট করবে। এটা কি জমিদারি ? আমরা তোমাদের লাঠি দিয়ে, গুলি করে কিম্বা জেলে পাঠিয়ে ছাড়ব।' প্রসঙ্গত, শনিবার ও রবিবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকাকালীন ফের একবার সিএএ নিয়ে শুরু হয় বিক্ষোভ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে বিক্ষোভ খুব একটা ভালো চোখে নেয়নি বিজেপির হেডকোয়ার্টার।

'দিদি'কে খোঁচা

দিলীপ ঘোষ ফের একবার এদিন দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সমস্ত প্রতিবাদীদের কোনও রকমেই আঘাত করেনি , কারণ এঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক। প্রসঙ্গত, এর আগে, শনিবারই নাগরিকত্ব ইস্যু নিয়ে রাজ্যজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে, দিলীপ ঘোষের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। তারপরই নদিয়ার সভায় ফের একবার নিজের বক্তব্যে বিতর্কের ঝড় তোলেন এই বিজেপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+