মমতা প্রধানমন্ত্রী হতে চান বাংলাদেশের সাহায্য নিয়ে! দিলীপ হানলেন মোক্ষম বাণ

দেশের প্রধানমন্ত্রী হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্য বাংলায় ৪২-এ ৪২ করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু ৪২টি আসন নিয়ে কি ৫৪৩ আসনের লড়াইয়ে প্রধানমন্ত্রী হওয়া যায়?

দেশের প্রধানমন্ত্রী হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্য বাংলায় ৪২-এ ৪২ করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু ৪২টি আসন নিয়ে কি ৫৪৩ আসনের লড়াইয়ে প্রধানমন্ত্রী হওয়া যায়? এই প্রশ্ন নিজে তুলে নিজেই উত্তর দিলেন দিলীপ ঘোষ। দিলীপের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় আসতে চাইছেন ভারতে।

বাংলাদেশের সাহায্যে প্রধানমন্ত্রী হবেন মমতা!

বাংলাদেশের সাহায্যে প্রধানমন্ত্রী হবেন মমতা!

দিলীপের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এখন নতুন স্লোগান এনেছেন- জয় বাংলা। বাংলাদেশের এই স্লোগান তুলে তিনি নির্বাচনী প্রচার চালিয়েছেন। বাংলাদেশ থেকে অভিনেতা নিয়ে এসে প্রচার করেছেন। এ থেকেই স্পষ্ট তিনি বাংলাদেশের সাহায্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন।

মমতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে বিজেপি

মমতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে বিজেপি

কিন্তু বাংলায় এবার ৪২-এ ৪২ তো করতে পারেননি। বিজেপি মোক্ষম আঘাত হেনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ভেস্তে দিয়ে। বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব দিয়েছেন। দেশের কোথাও এত হিংসা নেই। বাংলায় ভোটের পর থেকেই আগুন জ্বলছে। এখানে ভোট হলে ভোট দেওয়ার অধিকার নেই মানুষের।

ইভিএমে হারলে ব্যালটে, ব্যালটে হারলে...

ইভিএমে হারলে ব্যালটে, ব্যালটে হারলে...

আবার ইভিএমে যদি হারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাবি করেন ব্যালটে ভোটের। আর ব্যালটে ভোটে হারলে হয়তো নির্বাচনই বন্ধ করে দেবেন। এই তো বাংলায় পুরসভা নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। এসবেরই ক্ষোভ এবার লোকসভার ভোটবাক্সে পড়েছে। মানুষ ইতিমধ্যে রায়ও দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত।

রাজ্যে নয়া দুর্নীতি কাটমানি, শ্লেষ সংসদে

রাজ্যে নয়া দুর্নীতি কাটমানি, শ্লেষ সংসদে

এদিকে এদিন সংসদে কাটমানি নিয়ে গর্জে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, রাজ্যে এখন নতুন দুর্নীতির উদ্ভব হয়েছে। এ ধরনের দুর্নীতির কথা আগে শুনিনি। এ এমনই এক দুর্নীতি, যেখানে নেতা থেকে মন্ত্রী এমনকী মুখ্যমন্ত্রীও জড়িত। আর জনতা এখন সেইসব নেতা-মন্ত্রীদের কাছে জবাবদিহি চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+