এবার তৃণমূলের অভ্যন্তরে 'প্রবেশ'! দল ও সরকার নিয়ে নেত্রী মমতার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ
এবার তৃণমূলে অভ্যন্তরে 'প্রবেশ' দিলীপের! দল ও সরকার নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ
ফের তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন তিনি টুইটে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলের পাশাপাশি সরকারের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন।

তৃণমূল নেতারা মানসিক সুস্থতা হারিয়েছেন
টুইটে দিলীপ ঘোষ বলেছেন তৃণমূল নেতারা মানসিক সুস্থতা হারিয়েছেন। বলেছন পুরো দলটাই দুর্নীতি, হিংসা, অভ্যন্তরীণ ফাটলের কারণে ছিন্নভিন্ন।

অভ্যন্তরীণ কলহের কারণে হত্যাকাণ্ড
দিলীপ ঘোষের অভিযোগ প্রতিদিন অভ্যন্তরীণ কলহের কারণে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে চলেছে।

বিরোধী বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও
টুইটে দিলীপ ঘোষ দাবি করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারাই তাদের মানসিক স্বচ্ছতার অভাব প্রকাশ করে বিরোধী বক্তব্য দিচ্ছেন।

সাধারণ মানুষ সার্কাস উপভোগ করছে
কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, সাধারণ মানুষ অর্ধচেতন নয়, তাই তারা সার্কাসের শো উপভোগ করছেন।












Click it and Unblock the Notifications