মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত করছেন, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি
মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত করছেন, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি
মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত করছেন। বউবাজারে মেট্রো বিপর্যয়ের ক্ষতিপূরণ ঘোষণার পর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ক্ষতিপূর্ণ ঘোষণা করেছেন ঠিক আছে। কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত করছেন। তাঁর এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে একের পর এক বিষোদ্গার করেন বিজেপি সাংসদ।

বউবাজার প্রসঙ্গে দিলীপ
দিলীপ ঘোষ বলেন, বউবাজারের এই অবস্থার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর কাজের জন্য যে বউবাজারের বাড়িতে বারেবারে ফাটল ধরছে, এভাবে তলতে পারে না। এই ঘটনার স্থায়ী সমাধান চাই। তিনি বলেন, এই সমস্যার স্থায়ী সমাধান বের করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে বসতে হবে। মেট্রোর যাঁরা এক্সপার্ট রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা খুঁজে বের করুক, তারপর তার সমাধান জরুরি।

নদিয়ার তাহেরপুরে তৃণমূল নেতা গুলিবদ্ধ প্রসঙ্গে
শুধু বউবাজার প্রসঙ্গেই নয়, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে নদিয়ার তাহেরপুরে তৃণমূল নেতা গুলিবদ্ধ প্রসঙ্গে বলেন, তৃণমূলের মুষল-পর্ব শুরু হয়ে গেছে। এতদিন ঠিকঠাক চলছিল, টাকা দিল্লি থেকে আসছিল, লুঠপাট হচ্ছিল, কোন সমস্যা ছিল না। টাকা কমে গেছে, কাটমানি কমে গেছে, ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি চলছে, এখন অস্ত্রশস্ত্রের কারখানা চলছে। তাঁর কথায়, যেখানে তৃণমূল সেখানেই মারামারি হচ্ছে।

পার্টি বাঁচাতে গেলে বাংলাটা ডুবে যাবে
দিলীপ ঘোষ বলেন, পার্টিটা দুর্বৃত্তে ভরে গেছে। এখন সেই পার্টিকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি বাঁচাতে গেলে বাংলাটা ডুবে যাবে, এমনই অবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অতএব বংলায় তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। একের পর এক দুর্নীতি সামনে আসছে। তারপর হাজির মেট্রোর বিপর্যয়, বাঁচার রাস্তা নেই তৃণমূলের।

সুকন্যা মণ্ডলকে ইডির তলব প্রসঙ্গে
এদিন প্রতঃভ্রমণে বেরিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ইডির তলব প্রসঙ্গেও মুখ খোলেন। তিনি বলেন, দিল্লিতে অনেককে তলব করবে। শেষে বাবার কাছে যেতে হবে। শেষপর্যন্ত সর্বোচ্চ স্তর পর্যন্ত যাবে এই তদন্ত। ব্যাপক দুর্নীতি হয়েছে, তার মধ্যে বহু মানুষ যুক্ত আছেন। যারা সরকারে আছেন তার থেকে সবাই সুবিধা নিয়েছেন। ডালপালা ধরে আস্তে আস্তে কাণ্ডের দিকে যাচ্ছেন তদন্তকারীরা।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স প্রসঙ্গে
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারত ১২১টি দেশের মধ্যে ১০৭ নম্বর স্থান পেয়েছে। এপ্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে হাহাকার চলছে, কিন্তু ভারতের লোক খেয়ে পড়ে বেঁচে আছে। একটা লোকও মরে যাইনি। যারা খাওয়াতে পারছে না নিজের দেশের লোককে তারা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে। ওই সার্টিফিকেটের কোন দাম নেই। শুধু আমরা খাচ্ছি না, শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো দেশকে খাওয়াচ্ছি। ১০০ দেশকে আমরা ভ্যাকসিন দিয়েছি, আমরা দু'বছর ধরে দুরবস্তার মধ্যেও রাস্তাঘাট তৈরি করছি, রেলওয়ে, এয়ারপোর্ট সব তৈরি করছি। কোন ইনডেক্স কি করছে জানি না, ভারত নিজের ইনডেক্স তৈরি করবে।

বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাপতির নিদান প্রসঙ্গে
রাজ্যে বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না বলে নিদান দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু। এ প্রসঙ্গে তিনি বলেন, দেখা যাবে কে কী করতে পারে না পারে। পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেলে দেবে মানুষ। তৃণমূলকে কে অধিকার দিয়েছে এই কথা বলার।

তাপস-সুদীপ বাকবিতন্ডা প্রসঙ্গে
তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাকবিতন্ডা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সমস্যাটা কোথায় পৌঁছেছে দেখুন। পার্টিতে ঝগড়া-কোন্দল লেগে রয়েছে সর্বোচ্চ নেতাদের মধ্যে। দিদির বিশিষ্ট যারা, তাদের মধ্যে এরকম অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে।পরস্পরকে সমালোচনা করছে, ঝগড়া, গালাগালি চলছে, পার্টি কী করে চলবে? পার্টির অস্তিত্ব বিলুপ্তির দিকে যাচ্ছে।

তৃণমূলের হুঙ্কারের পাল্টা দিলীপের
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সোজা হয়ে আসবেন আর শুয়ে বেরোবেন এমন হুংকার ছেড়েছেন বজবজ দু'নম্বর ব্লকের সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ব্যালট বাক্সে মহিলারা চু-কিতকিত খেলবেন। এর জবাবে দিলীপ ঘোষ বলেন, মহিলাদের সঙ্গেই থাকুন। কাপুরুষ-হিজরারা মহিলাদের সঙ্গেই নিজেদেরকে সুরক্ষিত মনে করেন। দিলীপ ঘোষের সামনে এসো না, বুকের উপর পা দিয়ে চলে যাবে।।












Click it and Unblock the Notifications