স্বাধীন ভারতের সরকারের হাতে তৈরি, গর্বের মুহূর্ত বললেন দিলীপ! কালো দিন বলছে তৃণমূল

নতুন সংসদ ভবন পেল দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হার ধরে ঐতিহাসিক মুহূর্তে দেশ। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত হলেন না দেশের ২০ টি বিরোধী দল। অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেসও। যা নিয়ে তুঙ্গে রাজনীতি। আর তা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

বলেন, এরা সব জায়গায় রাজনীতি করে। বিরোধী রাজনৈতিক দলগুলির অবস্থা অস্তিত্ব সংকটে বলেও মন্তব্য কেন্দ্রীয় নেতার। শুধু তাই নয়, কোনও না কোনও ছুতোয় বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করে বলেও চাঞ্চল্যকর মন্তব্য তাঁর। সংসদ ভবন ভারতবর্ষের ইতিহাসে একটা গরিমা, ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক বিষয়, একশো বছর আগেরটা ইংরেজ তৈরি করেছ। এখন স্বাধীন ভারতের স্বাধীন সরকার এটা তৈরি করেছে বলেও মন্তব্য দিলীপ ঘোষের।

গর্বের মুহূর্ত বললেন দিলীপ! কালো দিন বলছে তৃণমূল

শুধু তাই নয়, যে সরকার এটি তৈরি করছে তার প্রধানমন্ত্রী উদ্বোধন করছে বলেও দাবি তাঁর। এটা আমাদের কাছে গর্বের এবং গরিমার বলেও দাবি প্রাক্তন বিজেপি সভাপতি। রাষ্ট্রপতিকে না ডাকা নিয়েও মন্তব্য তাঁর। বলেন, যারা রাষ্টপতির কথা বলছে তারা জীবনে কোনদিন রাষ্ট্রপতিকে ডাকেনি, সেই কংগ্রেস পার্টি যারা রাষ্ট্রপতির বিরুদ্ধে ভোট দিয়েছেন তখন তারা মনে করেনি তিনি একজন আদিবাসী মেয়ে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বয়কট করছে তারাই আজকে রাষ্ট্রপতি বাহানা করে বয়কট করছে। তার মানে মোদিজীর সামনে দাঁড়ানোর মতো হিম্মত নেই বলে চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের।

তবে বিরোধীদের বয়কট নিয়ে শান্তনু সেন, কালোদিন হিসাবে চিহ্নিত হয়ে থাকল। এত টাকা খরচ করে নতুন সংসদ ভবন কি প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। এমনকি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবজ্ঞা করছেন বলেও দাবি তাঁর। এর জবাব মানুষ দেবে বলে দাবি শান্তনু সেনের।

গর্বের মুহূর্ত বললেন দিলীপ! কালো দিন বলছে তৃণমূল

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন তীব্র আক্রমণ শানান দিলীপ ঘোষ। বলেন, ওনাকে আজ কেউ মানে না। এমনকি আজকাল ওনার পার্টির লোকেরা চুল ধরে টানাটানি করছে মারামারি করছে গোলাগুলি চালাচ্ছে কেউ মানে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকার পুরো দুর্নীতিতে ভরে গিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই বলেও আক্রমণ দিলীপ ঘোষ। তাঁর কথায়, সাধারণ মানুষ এখন ত্রাহিত্ৰাহী করছে। কখন সরকারের থেকে মুক্তি পাবে। কিছু একটা উল্টোপাল্টা বলে লোককে বিভ্রান্ত করার অভ্যাস নতুন একটা মুখ্যমন্ত্রী ফাণ্ডা শুরু করেছেন বলেও চাঞ্চল্যকর মন্তব্য দিলীপ ঘোষের। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+