করোনায় মৃত্যুতে বিমার টাকা পাবেন না চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা! কারণ নিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ
করোনায় আক্রান্ত হয়ে রাজ্যের কোনও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে রাজ্যের বিমার টাকা পাবেন না কেউই। এমনটাই আশঙ্কাপ্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
করোনায় আক্রান্ত হয়ে রাজ্যের কোনও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে রাজ্যের বিমার টাকা পাবেন না কেউই। এমনটাই আশঙ্কাপ্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকেই দায়ী করেছেন। রাজ্য সরকার তথ্য গোপন করে মানুষের জীবন বিপন্ন করে তুলেছে বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

করোনায় মৃত ও আক্রান্তের হিসেব লুকনোর চেষ্টার অভিযোগ দিলীপের
দিলীপ ঘোষের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার করোনা আক্রান্তের সংখ্যা ও রোগে মৃত্যুর সংখ্যা নিয়ে হিসেব লুকনোর চেষ্টা করছে। তাঁর দাবি সরকার থেকে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে করোনা না লিখে নিউমোনিয়া লিখতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এর আগে রাজ্য সরকার ডেঙ্গুর বদলে অজানা জ্বর লিখতে নির্দেশ দিয়েছিল।

বিমার টাকা না পাওয়ার আশঙ্কা দিলীপের
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে কোনও চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীর মৃত্যু যদি করোনায় হয়, তাহলে রাজ্যের ১০ লক্ষ টাকার বিমার টাকাটাই পাবেন না। কেননা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন করোনা না লিখতে।

মুখ্যমন্ত্রীর তহবিলে টাকা দান নিয়ে প্রশ্ন দিলীপের
মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৩০ লক্ষ টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে। ১৫ লক্ষ টাকা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। এসম্পর্কে দিলীপ ঘোষের অভিযোগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউজিসির বরাদ্দ করা টাকা সরকারের তহবিলে দান করছে। এইরকম ভাবে ইউজিসির বরাদ্দ করা টাকা কি অন্যখাতে খরচ করা যায়, সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

করোনা নিয়ে মমতার বিরুদ্ধে রাজনীতির অভিযোগ
এদিকে করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের রাজনীতি করার অভিযোগ বিজেপির। প্রসঙ্গত অন্য দিনের মতো সোমবার করা সাংবাদিক সম্মেলনেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য মিলছে না। পাশাপাশি নাম না করে একটি রাজনৈতিকদলের আইটি সেলের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ তোলেন মমতা। এরপরেই ফের বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তোলা হয়।












Click it and Unblock the Notifications