২১-এর আগে বাংলায় কমছে বিজেপির শক্তি! কারণ কী ব্যাখ্যা দিলীপের

২১-এর আগে বাংলায় কমছে বিজেপির শক্তি! কারণ কী ব্যাখ্যা দিলীপের

কয়েক দিনের তফাত। তার মধ্যেই দিলীপ ঘোষের রাজনৈতিক বয়ানে বড় পরিবর্তন। রাজ্যে একাই দলকে ক্ষমতায় আনার দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তবে দলের সাংগঠনিক অবস্থা যে খুব ভাল নয়, তা স্বীকার করে নিয়েছেন তিনি। এদিন সকালে মালদহে তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি করেছে।

কমেছে সাংগঠনিক শক্তি, দায়ী তৃণমূল

কমেছে সাংগঠনিক শক্তি, দায়ী তৃণমূল

এদিন প্রাতর্ভ্রমণে বেড়িয়ে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দলের সাংগঠনিক শক্তি কমেছে। পাশাপাশি কোনও কোনও জায়গায় বুথে কমিটি না তৈরি হওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তবে দলের সাংগঠনিক শক্তি কমার জন্য শাসকদলের পেশিশক্তিকে দায়ী করেছেন তিনি।

ব্যর্থতা সংখ্যালঘু এলাকায়

ব্যর্থতা সংখ্যালঘু এলাকায়

এদিন দিলীপ ঘোষ স্বীকার করে নেন, তাঁরা সংখ্যালঘু এলাকায় সেভাবে দাঁত ফোঁটাতে পারেননি। অনেকের ইচ্ছা থাকলেও শাসকদলের ভয়েই আসতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।

 পিছিয়ে দিচ্ছে লকডাউনও

পিছিয়ে দিচ্ছে লকডাউনও

দলের সাংগঠনিক শক্তি কমার জন্য দিলীপ ঘোষ যেমন একদিকে শাসকদলের পেশি শক্তিকে দায়ী করেছেন, অন্যদিকে লকডাউনকেও দায়ী করেছেন। তিনি বলেন, লকডাউনের কারণে রাজ্য নেতারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারছেন না। এই কারণে জেলার নেতা কর্মীদের হতাশ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে তাদের মনে জোর ফেরাতে নতুন উদ্যোমে কাজ শুরু করা হয়েছে।

চা-চক্রে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ

চা-চক্রে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ

এদিন সকালে ইংরেজবাজারে চা-চক্রে যোগ দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, তিনি এইভাবে সাধারণ মানুষের সঙ্গে মেশায়, তাঁরা(সাধারণ মানুষ) তা গ্রহণ করেছেন। সাধারণ মানুষও তাঁর সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+