মানুষ বিজেপিকে বিশ্বাস করে বলেই ২ কোটি ৩০ লক্ষ ভোট! কীভাবে পরিবর্তনে সাহায্য বিজেপির, বললেন দিলীপ
রাজ্যের মানুষ রাজনৈতিক পরিবর্তন চাইছেন। বিজেপি সেই কাজে সাহায্য করছে। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির তরফে ভাল ফলের আশা ত
রাজ্যের মানুষ রাজনৈতিক পরিবর্তন চাইছেন। বিজেপি সেই কাজে সাহায্য করছে। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির তরফে ভাল ফলের আশা তিনি করেছেন।

পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন
পরিকল্পনা করে এগোনো হচ্ছে। সংগঠনকে মজবুত করা হয়েছে। গণতন্ত্র বিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন বিজেপিই করছে। এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন। সেই কাজে সাহায্য করছে বিজেপি।

লোকসভার নিরিখে বিধানসভায় এগিয়ে ১২৯ টি আসনে
দিলীপ ঘোষ বলেছেন, লোকসভা নির্বাচনে বিধানসভার নিরিখে দল ১২৯ টি আসনে এগিয়ে ছিল। সেই হিসেবকে সামনে রেখে বিজেপি আরও এগোচ্ছে। মানুষ বিজেপির মাধ্যমে পরিবর্তন করবে, এমন পরিবেশ তৈরি হয়ে গিয়েছে।

উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ভাল ফলের আশা
দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলে ভাল ফল হয়েছিল বিজেপির। এবার বিধানসভাতেও সেইসব জায়গায় ভাল ফল হবে। পাশাপাশি তিনি বলেন, লোকসভায় যেসব জায়গায় ভাল ফল হয়নি, সেইসব জায়গাতেও সংগঠনকে মজবুত করা হয়েছে। ভোট দিতে পারলে পরিবর্তন হবেই, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

লকডাউনকে রাজনৈতিক কারণে ব্যবহার
দিলীপ ঘোষ অভিযোগ করেন, লকডাউনকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে তাতে অনুমতি দেওয়া হলেও, বিজেপির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications