তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি দিলীপের
তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি দিলীপের
একাধিক টিএমসি েনতা ভোট দেবেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে। এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যশবন্ত সিনহাকে প্রার্থী করে এক প্রকার তাঁকে অপদস্থ করা হয়েছে বলে কটাক্ষ করেছেন তিিন। রাষ্ট্রপতি িনর্বাচনে েয দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি সেই ইঙ্গিত কয়েকদি আগেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

দ্রৌপদী মুর্মুকে ভোট দেবে টিএমসি
শহরের প্রচারের শেষ দিন আজ এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর। তার মধ্যেই দ্রৌপদী মুর্মুর জয় িনয়ে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিিন দাবি করেছেন টিএমসির অনেক নেতাই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। কাজেই রাষ্ট্রপতি িনর্বাচনে যে দ্রৌপদী মুর্মুর জয় হবে সেটা একপ্রকার িনশ্চিত সেই দাবিই করেছেন দিলীপ ঘোষ।

যশবন্ত সিনহাকে কটাক্ষ
টিএমসি এই পদে প্রার্থী করেছে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে। তাঁর হার নিশ্চিত এক প্রকার এমনই দাবি করেছেন তিনি। যশবন্ত সিনহাকে প্রার্থী করে একপ্রকার টিএমসি তাঁকে অপদস্থ করছে বলে কটাক্ষ করেছেন দিলীপ। যশবন্ত সিনহা েয জিততে পারবেন না তার ইঙ্গিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। রথের দিন মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন দ্রৌপদী মুর্মুকে বিজেপি প্রার্থী করছে আগে জানলে ভেবে দেখতাম। মমতার এই মন্তব্যেই স্পষ্ট হয়ে গিেয়ছে যে যশবন্ত সিনহার হার নিশ্চিত।

প্রচারে দ্রৌপদী মুর্মু
রাজ্যে ২ দিনের প্রচারে এসেছেন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রচারের শেষ দিনেই সকালে স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দেন। বেশ কিছুক্ষণ সেখােন কাটিয়ে তিিন চলে যান নিউটাউনের একটি হোটেলে। সেখােন বিজেপি বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করেন। ১৬ জন সাংসদ এবং ৭০ জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে। তার মধ্যে ৬৮ জন বিধায়ক ছিলেন।

মমতাকে ফোন দ্রৌপদীর
রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন দ্রৌপদী মুর্মু। তাঁর সমর্থন চেয়েছিলেন তিিন। ইতিমধ্যেই দুটি অবিজেপি দলের সমর্থন পেয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেডি এবং বিএসপি দুটি অবিজেপি দল দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়েছে। ওড়িশার আদিবাসী নেত্রী হওয়ার সুবাগে বিজেডির সমর্থন পেয়েছেন দ্রৌপদী মুর্মু। আর বিএসপি নেত্রী বিরোধীদের শিবিরে নাম লেখাতে নারাজ সেকারণেই তিিন সমর্থন জানিয়েছেন দ্রৌপদী মুর্মুকে।












Click it and Unblock the Notifications