Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাহাড়ে অশান্তির জন্য মমতাকেই দায়ী করছেন দিলীপ, সংযত হওয়ার বার্তা আলুওয়ালিয়ার

বিমল গুরুঙ্গদের হিংসাশ্রয়ী আন্দোলনকে তাঁরা সমর্থন করেন না জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা সরব দিলীপ ঘোষ ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া

পাহাড়ে ফের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য পরোক্ষে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। মোর্চা তথা বিমল গুরুঙ্গদের এই হিংসাশ্রয়ী আন্দোলনকে তাঁরা সমর্থন করেন না, জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা সরব হলেন তিনি। দিলীপবাবুর কথায়, এতদিন পাহাড় হাসছে বলে দাবি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাহাড়ে উত্তাপ ছড়ানোর জন্যও দায় নিতে হবে তাঁকেই। দিলীপবাবুর থেকে একধাপ এগিয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়লিয়া বলেন, 'নিজেকে সংযত করুন মুখ্যমন্ত্রী। আচরণ বদলে এবার আলোচনায় বসুন।'

এদিন দিলীপবাবু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বাংলাকে আবশ্যিক করার কী দরকার ছিল। পাহাড় যখন বাংলা পড়তে চাইছে না, তখন বাংলা তাঁদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারই জেরে পাহাড় উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীই পাহাড়ে বিভেদের সৃষ্টি করছেন বলে তাঁর অভিমত। বাংলা ভাষা নিয়ে রাজনীতি করতে গিয়ে পাহাড়বাসীকে অযথা উসকানি দিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ফল ভোগ করতে হচ্ছে আজ। অশান্ত হয়ে উঠেছে পাহাড়।

পাহাড়ে অশান্তির জন্য মমতাকেই দায়ী করছেন দিলীপ, সংযত হওয়ার বার্তা আলুওয়ালিয়ার

উল্লেখ্য, পাহাড়ে মোর্চার সঙ্গে জোট রয়েছে বিজেপি-র। সেই সূত্রেই এই আন্দোলনের আগে কলকাতায় প্রতিনিধি পাঠিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে মোর্চা নেতৃত্ব। তারপরই পাহাড়ে জঙ্গি আন্দোলনের সূচনা। স্বভাবতই প্রশ্ন উঠে যায় মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে, তখন এই জঙ্গি আন্দোলনের পিছনে বিজেপি-র হাত রয়েছি কি না? দিলীপবাবু অবশ্য সাফ জানান, হিংসার রাজনীতিতে বিশ্বাস নই আমরা। মোর্চার হিংসাশ্রয়ী আন্দোলনেও আমাদের সমর্থন নেই। আমাদের একটাই বক্তব্য, মুখ্যমন্ত্রী রাজনীতি করতে গিয়েউ পাহাড়ে বিপদ বাড়িয়েছেন।

তাঁর অভিযোগ, গত বিধানসভায় পাহাড়ে ভালো ফল করতে পারেনি তৃণমূল। এবার পুরভোটেও আশানুরূপ ফল করতে ব্যর্থ। সামনেই জিটিএ নির্বাচন। তাই জিটিএ-র দখল নিতেই মরিয়া মুখ্যমন্ত্রী। সেই কারণেই পাহাড়ে গিয়ে বাংলা ভাষা-সহ নানা ইস্যুতে রাজনীতি করছেন।

এদিন দিলীপবাবু কটাক্ষ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সেনাকে তোলাবাজ বলেছিলেন। আর আজ বিপদে পড়ে সেই সেনাকেই ডাকছেন। সেনাকে গিয়েই উদ্ধার করতে হচ্ছে তাঁর মন্ত্রীদের। আসলে রাজনীতি করতে গিয়ে আগুন নিয়ে খেলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই এখন পাহাড় জ্বলছে।

মোর্চার সমর্থনে পাহাড় থেকে জয়ী বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পরামর্শ, যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়, সেখানে থেকে আবার স্বাভাবিক অবস্থা ফেরানোর জন্য নমনীয় হতে হবে মুখ্যমন্ত্রীকে। মোর্চা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেই পাহাড়কে আবার শান্ত করতে হবে। মুখ্যমন্ত্রী সংযত না হলে আলোচনার পরিস্থিতি তৈরি হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+