বনধ ডেকে যাঁরা রেকর্ড গড়েছে তাঁরা ধর্মঘটে বাধা দেয় কোন মুখে? ধর্মঘটীদের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দিলীপ ঘোষের
ডিএ ধর্মঘটের বিরোধিতায় কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানায় না বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ
বিরোধী আসনে থাকাকালীন ৭৬টি বনধ ডেকেছে তৃণমূল কংগ্রেস। যাঁরা বনধে রেকর্ড গড়েছেন তাঁরা কি করে এই ধর্মঘটের বিরোধিতা করেন। ডিএ আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিএ-ধর্মঘটের বিরোধিতায় কড়া নির্দেশিকা জারি করেছে।

মমতাকে নিশানা দিলীপে
ডিএর দাবিতে সরকারি কর্মীদের ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বিজেপি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি িদলীপ ঘোষ। তিনি বলেছেন যাঁরা বনধ ডেকে রেকর্ড গড়েছে তারা কি করে বনধের বিরোধিতা করে। মমতা বন্দ্যোপাধ্যায় ৭৬ বার বনধ ডেকে রেকর্ড গড়েছিল। যখন তাঁরা বিরোধী আসনে ছিল। তারা কীকরে ডিএ-র দাবিতে ধর্মঘটের বিরোধিতা করে। এই নিয়ে কটাক্ষ করেছেন তিনি।

ধর্মঘটকে সমর্থন বিজেপির
বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীদের সংগঠন। জেলায় জেলায় সকাল থেকে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে। সকালের সরকারি স্কুল গুলিতে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি কম ছিল। সেকরমই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের সর্বত্রই সরকারি অফিসেই প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতা শহরেও সব সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার খুবই কম। খাদ্য ভবন থেকে মহাকরণ সর্বত্র একই ছবি ধরা পড়েছে।

কড়া নির্দেশিকা নবান্নের
ধর্মঘটীদের কড়া বার্তা দিয়েছে নবান্ন। গতকাল নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে ধর্মঘটে সামিল হলে তাঁদের কর্মজীবন থেকে একটি দিন কাজা যাবে। কোনও ক্যাজুয়াল লিভ এদিন সরকারি কর্মীরা নিতে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়। আগের কর্মবিরতিতেও এই একই নির্দেশিকা জারি করেছিল নবান্ন। কিন্তু তাতে কোনও প্রভাব পড়েনি। অফিসে এসেও কাজ করেননি কর্মীরা। তাঁরা এক প্রকার গান্ধীগিরির পথ বেছে নিয়েছিলেন।

সরকারি দফতরের সামনে বিক্ষোভ
সকাল থেকে কলকাতা কর্পোরেশন, খাদ্য ভবন থেকে শুরু করে একাধিক সরকারি দফতরে কর্মীদের সংখ্যা নাম মাত্র। একাধিক টেবিল খালি পড়ে রয়েছে। কলকাতা পুরসভাতেও একই ছবি দেখা গিয়েছে। সেখানে গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা। জেলায় জেলায একই ছবি ধরা পড়েছে। এমনকী উত্তরবঙ্গেও সরকারি দফতরগুলিতে একই ছবি দেখা গিয়েছে। সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা।












Click it and Unblock the Notifications