মমতার হাতে শুধু পেনসিল! ভারতের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা, কারণ উল্লেখ দিলীপ ঘোষের

মমতার হাতে শুধু পেনসিল! ভারতের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা, কারণ উল্লেখ দিলীপের

মুখ্যমন্ত্রী মমতার হাতে শুধু পেনসিল। কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এমনটাই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকেই প্যাকেজের কথা বলছেন।

পশ্চিমবঙ্গের মানুষকে কী সুবিধা, প্রশ্ন দিলীপের

পশ্চিমবঙ্গের মানুষকে কী সুবিধা, প্রশ্ন দিলীপের

মুখ্যমন্ত্রীর দাবি প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রশ্ন, মুখ্যমন্ত্রী তাঁর তরফ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে কী সুবিধা দিয়েছেন। তাঁর অভিযোগ অসুস্থ মানুষকে চিকিৎসাটুকুও দিতে পারছেন না তিনি। ২০০ কোটি বলেছিলেন করোনার জন্য খরচ করবেন, আৎ ১৩০০ কোটি টাকা খরচ করেছেন ক্লাবকে দিয়ে, ভোট কেনার জন্য। দিলীপ ঘোষের অভিযোগ শ্রমিকরা ফিরছেন, কিন্তু তাঁদের জন্য ১৫ শতাংশ টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন না।

হিসেব দিচ্ছেন না মমতা

হিসেব দিচ্ছেন না মমতা

দিলীপ ঘোষ বলেছেন টাকা চাইছেন, কিন্তু খরচের হিসেব দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য টাকা চাইবেন কিন্তু হিসেব দেবে না তা হতে পারে না।

 অনলাইনে টাকা ট্রান্সফার

অনলাইনে টাকা ট্রান্সফার

দিলীপ ঘোষ জানিয়েছেন মোদী সরকার ঠিক করেছে সরাসরি ডিএমদের হাতে টাকা যাবে। একেবারে পিএম টু ডিএম। সেটা যেমন ১০০ দিনের কাজে হয়েছে এবং অন্য সরকারি প্রোজেক্টেও হয়েছে। মিড-ডে মিলেও সেই চেষ্টা করা হচ্ছে, যাতে কাটমানি বন্ধ হয়। তাঁর কটাক্ষ, কেন্দ্রের টাকা যদি রাজ্য সরকারের হাতে না আসে, তাহলে পার্টি কাটমানি পায় না।

পরিযায়ীদের জন্য কী করেছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন দিলীপের

পরিযায়ীদের জন্য কী করেছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন দিলীপের

যেসব পরিযায়ী শ্রমিক ফেরত এসেছেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী কী করেছেন, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তাঁদের কোয়ারেন্টাইন, নমুনা পরীক্ষার জন্য তিনি কী করেছেন। ভারতের মধ্যে সব থেকে ব্যর্ত মুখ্যমন্ত্রী তিনি। যার ভাষণ দেওয়া ছাড়া আর কোনও কাজ নেই। বলেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+